• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

স্পিডবোটের মালিক, ইজারাদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Admin by Admin
মে ৪, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
পদ্মায় নৌ দুর্ঘটনায় প্রাণহানী তদন্তে ৬ সদস্যের কমিটি
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় শিবচর থানায় মামলা করেছে নৌ–পুলিশ। এতে স্পিডবোটের মালিক, চালক, ঘাটের ইজারাদারসহ চারজনকে আসামি করা হয়। আজ ৪ মে মঙ্গলবার সকাল নয়টায় এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন।
শিবচর থানা ও নৌ-পুলিশের সূত্র জানায়, বাংলাবাজার ফেরিঘাটের আসার পথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোট দুর্ঘটনায় এক নারী, তিন শিশুসহ ২৬ জন মারা যান। এ ঘটনায় গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এতে আসামি করা হয় লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খানের ছোটো ভাই ও শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ আলম খান, স্পিডবোটের মালিক চান্দু মিয়া ও জহিরুল ইসলাম ও স্পিডবোটটির চালক শাহ আলমকে।
ওসি মিরাজ হোসেন জানান, ‘রাতে চারজনকে আসামি করে নৌ–পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলাটি তদন্ত করবে নৌ–পুলিশ। আসামি ধরবেও তারা। প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা করব।’ তিনি আরও বলেন, ‘চারজন আসামির কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার নেই। স্পিডবোটটির চালক পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন আছে। তার অবস্থা খুবই খারাপ। রাত দুটার দিকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
এ প্রসঙ্গে চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক জানান, ‘মামলায় আসামি সবার বাড়ি মাওয়া এলাকায়। রাতে মামলা হলেও আজ সকাল থেকে আসামি ধরার প্রক্রিয়া শুরু করেছি। আসামিদের গ্রেপ্তারে নৌ–পুলিশ, গোয়েন্দা বিভাগসহ একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে।’ তিনি আরও বলেন, ‘মামলায় স্পিডবোটের বেপরোয়া গতিতে চলাচল, লাইসেন্সহীন, অতিরিক্ত যাত্রী বহনসহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। এখন থেকে নৌপথে সব ধরনের দুর্ঘটনা রোধে কঠোর অবস্থানে থাকবে নৌ–পুলিশ।’
গতকাল ৩ মে সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩২ জন যাত্রী বহন করে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে যাচ্ছিল স্পিডবোটটি। এটি বাংলাবাজার ফেরিঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের পেছন দিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই স্পিডবোটটি উল্টে বাল্কহেডের নিচে চলে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু ফায়ার সার্ভিস ও নৌ–পুলিশ ও স্থানীয় লোকজন। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে ওঠেন ছয়জন। তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে এক নারীর মৃত্যু হয়। নিহত সবার মরদেহ রাখা হয় কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। দুপুর থেকে শুরু হয় লাশের পরিচয় শনাক্তের কাজ। সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই সব কটি লাশের পরিচয় শনাক্ত শেষে নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদারীপুর স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক আজাহারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যদের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসক রহিমা খাতুন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তার দেওয়া হয়।
তদন্ত কমিটি স্পিডবোট দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন করবে। দুর্ঘটনায় দায়ী ব্যক্তি ও কোম্পানিকে চিহ্নিত করবে। এ ছাড়া ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য সুনির্দিষ্ট সুপারিশ আমাদের চেয়ারম্যান বরাবর দাখিল করা হবে।
অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিআইডব্লিউটিএর পক্ষ থেকেও তিন সদস্যের একটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইকবাল আলমকে আহ্বায়ক করা হয়। এ তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।
আজ সকালে বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মো. শাহাদাত হোসেন বলেন, ‘তদন্ত কমিটি স্পিডবোট দুর্ঘটনায় কারণ উদ্‌ঘাটন করবে। দুর্ঘটনায় দায়ী ব্যক্তি ও কোম্পানিকে চিহ্নিত করবে। এ ছাড়া ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য সুনির্দিষ্ট সুপারিশ আমাদের চেয়ারম্যান বরাবর দাখিল করা হবে।’

RelatedPosts

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

মুক্তকথা ► নিজের জায়গায় নতুন আইনে নিজেই অবৈধ ◄ ডা. অলোক মজুমদার

Previous Post

শ্বাসকষ্ট বাড়ায় সিসিউইতে খালেদা জিয়া

Next Post

বিল ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের ঘোষণা

Admin

Admin

Next Post
বিল ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের ঘোষণা

বিল ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 7 4 0
Users Today : 10
Views Today : 11
Total views : 184423
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In