বিভাগীয় সম্পাদক ■ রাজধানীর পুরনো ঢাকায় আরমানিটোলায় ছয়তলা একটি ভবনে আগুনের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪জন হয়েছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৮ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান ঘটনাস্থল থেকে জানান, নিহতের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। নারী ঐ ভবনের বাসিন্দা এবং পুরুষটি ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন।
বাকি দুইজনের মরদেহ দুপুরে উদ্ধারকাজের সময় পাওয়া গেছে।
হাফিজুর রহমান আরও জানান, ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে। হাজী মুসা ম্যানসন নামে ঐ ভবনের নিচতলা থেকে শুক্রবার ভোর রাত সাড়ে তিনটা দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে কাজ শুরু করে।
ভোর ছয়টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যমকে ব্রিফ করা হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যম কর্মীদের বলেন, আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে। তাই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। যে কেমিক্যাল রয়েছে সেগুলো হ্যাজারডিয়াস কেমিক্যাল। এগুলো কিলিং এজেন্ট। আবাসিক ভবনের নিচে এই ধরনের কেমিক্যাল থাকা একেবারেই উচিত না।





Users Today : 9
Views Today : 10
Total views : 184265
