‘আমরা সমাজের ইতিবাচক পরিবর্তন চাই’— স্লোগানকে সামনে রেখে সাপ্তাহিক সময়ের বিবর্তন, জয়পুরহাট ব্যুরো কর্তৃক আয়োজিত হয়েছে বাৎসরিক পাঠক সমাবেশ ও বনভোজন। নতুন বছরের প্রথম দিনে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত এ পাঠক সমাবেশ ও বনভোজনে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলার আয়মা রসুলপুর ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান মো. আবু ছুফিয়ান ও উক্ত পরিষদের একজন নারী সদস্য।
এছাড়াও আনন্দঘন এ অনুষ্ঠানে যোগদান করেন সাপ্তাহিক সময়ের বিবর্তনের জয়পুরহাট জেলার নিয়মিত পাঠকগণ।
● মোস্তফা কামাল, জয়পুরহাট ব্যুরো চিফ





Users Today : 50
Views Today : 58
Total views : 178209
