অ্যালার্জির সমস্যা রয়েছে আমাদের অনেকেরই। ঋতু পরিবর্তনের সময় এ সমস্যা বেশি দেখা যায়। এখন মাঝে মাঝেই খুব গরম পড়ছে আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। এসময় অ্যালার্জির সমস্যা হতে পারে। যা থেকে হতে পারে হাঁচি-কাশি।
এই সময়ে কেউ সামান্য কাশি দিলেও সবাই ভয় পেয়ে যাচ্ছি কেননা এখন মহামারির সময়। তবে সব কাশিই করোনা হবে এটা ভেবে আতঙ্কিত না হয়ে কীভাবে এই অ্যালার্জি মোকাবিলা করতে হবে সেটা জানা জরুরি।
● অ্যালার্জি হতে পারে এমন ধুলো, বালি, ঘরের ঝুল, ধোঁয়া থেকে দূরে থাকুন। ঘর বাড়ি ধুলা ও জীবাণুমুক্ত রাখার চেষ্টা করুন।
● এই সময় ঘরে কার্পেট এবং কম্বল রাখবেন না।
● বিছানার বালিশ, তোষক, ম্যাট্রেসে তুলার পরিবর্তে সম্ভব হলে স্পঞ্জ ব্যবহার করুন।
● বাইরে যেতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
● হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু রাখুন।
● কোনোভাবইে ধূমপান করা যাবে না।
● যেসব খাবারে অ্যালার্জি হতে পারে সেগুলো খাবেন না।
● ফ্রিজের ঠান্ডা খাবার স্বাভাবিক তাপমাত্রায় এলে তারপর খান।
● অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণেও শ্বাসকষ্ট হতে পারে।
● অনেকেরই ফুলে অ্যালার্জি এজন্য সকাল কিংবা সন্ধ্যায় বাগান এলাকায় কিংবা শস্য ক্ষেতের কাছে যাবেন না।
● কাশির জন্য হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করুন।
● নিয়মিত নিশ্বাসের ব্যায়ামেও উপকার পাওয়া যায়।
ঘরে যথেষ্ট আলো-বাতাস ঢুকলে ঘর জীবানুমুক্ত থাকে এটা অনেক ক্ষেত্রে ঠিক কিন্তু ঘরে অ্যালর্জির রোগী থাকলে সবসময় দরজা-জানালা খুলে রাখলে ধূলাবালি ঢুকে অ্যালার্জির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।
শ্বাসকষ্ট বা কাশি যদি বেশি হয়, অথবা জ্বর থাকে তাহলে অবহেলা না করে দ্রæত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ● হেলথ ডেস্ক





Users Today : 200
Views Today : 216
Total views : 177619
