• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, মে ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সাবরিনা আবারও ২ দিনের রিমান্ডে

সাবরিনা আবারও ২ দিনের রিমান্ডে

Admin by Admin
জুলাই ১৭, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
জেকেজি ‘চেয়ারম্যান’ সাবরিনাকে ডিবিতে হস্তান্তর
0
SHARES
75
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

সময়ের বিবর্তন (বি. স.) ● করোনার নমুনা পরীক্ষার নামে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
আজ ১৭ জুলাই শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
আসামি সাবরিনাকে আজ আদালতে হাজির করে ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবরিনাকে প্রথম দফায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তাঁর রিমান্ডের তৃতীয় দিন শেষ হয়।
একই মামলায় সাবরিনার স্বামী জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। আরিফুলকে গত বুধবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, রিমান্ডে আরিফুল ও সাবরিনার পৃথক বক্তব্য নেওয়া হয়েছে। গতকাল তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের কথা ছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে গতকাল তা পুরোপুরি করা সম্ভব হয়নি।
পরীক্ষা না করেই করোনা শনাক্তের ফল দেওয়ার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেননি আরিফুল ও সাবরিনা। তারা একে অন্যকে দোষারোপ করেছেন। তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও জেকেজির কর্মচারীদের দেওয়া তথ্যে তাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত। তবে অভিযোগের দালিলিক প্রমাণ ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য দুজনকেই তাঁরা আরও জিজ্ঞাসাবাদ করবেন।
মামলার তদন্ত কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারের পর আরিফুল প্রতারণার জন্য তার স্ত্রী সাবরিনাসহ প্রতিষ্ঠানের চারজনকে দায়ী করেন। সাবরিনা সব জালিয়াতির জন্য তাঁর স্বামীকে দুষছেন। সাবরিনা দাবি করেছেন, জেকেজির জালিয়াতির বিষয়টি তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাকে আগেই জানিয়েছিলেন। আরিফুলের সঙ্গ ত্যাগ করে তিনি বাবার বাসায় চলে যান। জালিয়াতির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
তদন্ত কর্মকর্তারা বলেছেন, সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান না বলে দাবি করেছেন। অথচ জেকেজি থেকে তিনি চেয়ারম্যান হিসেবে মাসিক যে বেতন নিতেন, তার স্লিপ তারা সংগ্রহ করেছেন।
বাসা থেকে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ করা এবং পরীক্ষা ছাড়াই নমুনার ফল দেওয়ার অভিযোগে তেজগাঁও থানা–পুলিশ গত ২৩ জুন জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে। এরই ধারাবাহিকতায় ১২ জুলাই সাবরিনাকে গ্রেপ্তার করা হয়।
এই মামলায় গ্রেপ্তার জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ূন কবীর ও তাঁর স্ত্রী তানজিনা পাটোয়ারী আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, তারা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন। বাংলাদেশিদের কাছ থেকে ৫ হাজার টাকা ও বিদেশিদের কাছ থেকে ১০০ ডলার নিতেন। নমুনা সংগ্রহের পর তা ড্রেনে বা ওয়াশরুমে ফেলে তারা নষ্ট করে ফেলতেন। নমুনা সংগ্রহের সময় তাঁরা শারীরিক লক্ষণের বিষয়ে একটি ফরম পূরণ করতে বলতেন। সেই লক্ষণের আলোকেই নিজেদের মনমতো পরীক্ষার প্রতিবেদন দিতেন।

Previous Post

‘ঈদে গণপরিবহন চলবে’—ওবায়দুল কাদের

Next Post

করোনা শনাক্ত ২ লাখ ছাড়াল

Admin

Admin

Next Post
দেড় লাখ ছাড়াল করোনা সংক্রমণ

করোনা শনাক্ত ২ লাখ ছাড়াল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 1 8 6
Users Today : 32
Views Today : 40
Total views : 177925
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In