• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, জুন ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

‘ঈদে গণপরিবহন চলবে’—ওবায়দুল কাদের

‘ঈদে গণপরিবহন চলবে’—ওবায়দুল কাদের

Admin by Admin
জুলাই ১৬, ২০২০
in প্রচ্ছদ, সারাদেশ
0 0
0
‘ঈদে গণপরিবহন চলবে’—ওবায়দুল কাদের
0
SHARES
114
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স. ) ● আসন্ন ঈদুল আজহায় গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান। এর ফলে ঈদে গণপরিবহন চলাচল নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটল।
এর আগে ১৪ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ঈদের পাঁচ দিন আগে থেকে ঈদের পর তিন দিন পর্যন্ত, অর্থাৎ মোট ৯ দিন গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে বুধবার দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ওই বিজ্ঞপ্তির কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। ঈদের সময় গণপরিবহন চলবে বলেও জানান তিনি। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের আজ এ বিষয়টি স্পষ্ট করলেন।
ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে গণপরিবহন চলাচল নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে। তবে প্রতিবছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন তিন দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য যেমন পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, পশুপাখি গাড়ি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিআরটিএ গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিস্তারিত জানাবে।’
ওবায়দুল কাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদের রূপ নিতে পারে বলে সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, ‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের মাত্রা উঁচু ঝুঁকিতে পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরা ইতোমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন। আসুন আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশনাগুলো প্রতিপালন করি। নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা ঘরে অবস্থান করি, যার যার কর্মস্থলে অবস্থান করি। এটাই সবার কাছে প্রত্যাশা।’
এর আগে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ঈদুল ফিতরের সময় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করেছিল সরকার। কিন্তু নানা অজুহাতে ও বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছিল মানুষ। পরে পুলিশ এই অবস্থান থেকে সরে আসে। গণপরিবহন বন্ধ রাখলেও ব্যক্তিগত পরিবহন ব্যবহার করে চলাচলের অনুমতি দেওয়া হয়।

Previous Post

রিজেন্টের সাহেদ ও মাসুদ ১০ দিনের রিমান্ডে

Next Post

সাবরিনা আবারও ২ দিনের রিমান্ডে

Admin

Admin

Next Post
জেকেজি ‘চেয়ারম্যান’ সাবরিনাকে ডিবিতে হস্তান্তর

সাবরিনা আবারও ২ দিনের রিমান্ডে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 0 5
Users Today : 133
Views Today : 171
Total views : 182019
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In