• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সাদ অনুসারীদের কাকরাইল মারকাজ ছাড়ার নির্দেশ দিল পুলিশ

সাদ অনুসারীদের কাকরাইল মারকাজ ছাড়ার নির্দেশ দিল পুলিশ

Admin by Admin
মে ২৭, ২০২০
in ধর্ম-দর্শন, প্রচ্ছদ
0 0
0
সাদ অনুসারীদের কাকরাইল মারকাজ ছাড়ার নির্দেশ দিল পুলিশ
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদ আজ বুধবারের মধ্যে রাজধানীর কাকরাইলের মারকাজ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এখন মারকাজে উঠবেন সাদ কান্ধলভীর বিরোধীরা। সাদের অনুসারীরা বলছেন, ১৩টি দেশের ১৫০ জন অতিথি মারকাজে অবস্থান করছেন। করোনাভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এদের অন্য কোথাও রাখার বন্দোবস্ত তাদের নেই।
ঢাকা মহানগর পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সিদ্ধান্ত অনুযায়ী সাদের অনুসারীরা কাকরাইল মারকাজে দুই সপ্তাহ অবস্থান করেন। আর সাদবিরোধীরা অবস্থান করেন চার সপ্তাহ। সাদ অনুসারীদের দুই সপ্তাহের সময়সীমা ২৫ মার্চ সরকারি ছুটি ঘোষণার সময়ই শেষ হয়ে যায়। তারপরও করোনাভাইরাসের কারণে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তাঁদের থাকতে দেওয়া হয়। এখন সাদবিরোধীরা মারকাজে উঠতে চাচ্ছেন। দুই সপ্তাহ আগে দুই পক্ষকে ডেকে আনা হয়েছিল। তারা বসেই মারকাজ ছেড়ে দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে।
তাবলিগের সাদ কান্ধলভীর অনুসারীদের অন্যতম মুরব্বি ওয়াসিফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন মারকাজে অবস্থান করার কোনো বাসনা তাঁদের ছিলে না। কিন্তু বিদেশি অতিথিদের জন্যই তাঁরা রয়ে যান। এখন মারকাজ ছেড়ে দিতে হলে তাঁদের রাখার কোনো ব্যবস্থা তাঁদের নেই। মারকাজের বাইরে গুলিস্তানের একটি মসজিদে তাঁদের অনুসারীরা থাকেন। কিন্তু সেখানেও স্বাস্থ্যবিধি মেনে ৪৫ জনের বেশি থাকার সুযোগ নেই।
বিদেশি অতিথিদের বিষয়ে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বিদেশি অতিথিদের থাকার ব্যবস্থা তাঁদের নিজেদেরই করতে হবে।
সাদবিরোধীদের মুরব্বি মো. আলমগীর হোসেন জানান, তাঁদের শতাধিক বিদেশি অতিথি যাত্রাবাড়ির মদিনা মসজিদে অবস্থান করছেন। সেখানে থাকার ব্যবস্থা ভালো না। দীর্ঘদিন ধরে তাঁরা কষ্ট করে আছেন। এ জন্য তাঁদের মারকাজে সরিয়ে আনতে চাচ্ছেন তাঁরা। এ ছাড়া সাদ অনুসারীদের মারকাজে থাকার সময়সীমাও শেষ।
কাকরাইল মারকাজের পাশেই একই সীমানায় সাদবিরোধীদের নিয়ন্ত্রণে একটি মাদ্রাসা রয়েছে। সাদ অনুসারীদের মুরব্বি ওয়াসিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটি এখন বন্ধ থাকায় সেখানে অন্তত তিনটি তলা ফাঁকা রয়েছে। যাত্রাবাড়ির মসজিদে থাকা বিদেশি অতিথিদের সেখানে অনায়াসেই রাখার ব্যবস্থা করা সম্ভব। এই ব্যবস্থা হলে কোনো পক্ষের বিদেশি অতিথিদেরই সমস্যায় পড়তে হয় না।
ওয়াসিফুল ইসলাম বলেন, তাঁদের বিদেশি অতিথি ছিলেন ৩০০ জন। এর মধ্যে ইন্দোনেশিয়ার ১৫০ জন অতিথি কিছুদিন আগে তাঁদের দূতাবাসের মাধ্যমে চলে গেছেন। এখন ১৩টি দেশের ১৫০ জন অবস্থান করছেন।
প্রসঙ্গত, তাবলিগের বর্তমান আমির মাওলানা সাদ কান্ধলভীকে আমির মানা না–মানাকে কেন্দ্র করে বাংলাদেশে তাবলিগের বিভেদ প্রকাশ্য হয় ২০১৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা থেকে। এক পক্ষে অবস্থান নেন সাদের অনুসারীরা। অন্য পক্ষে ওই বছর সাদবিরোধীদের সঙ্গে যোগ দেন কওমি মাদ্রাসার আলেমদের পাশাপাশি হেফাজতে ইসলামের সমর্থকেরা। ধর্ম নিয়ে সাদের কিছু বক্তব্যের কারণে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধিতার কারণে ২০১৭ সাল থেকে বাংলাদেশে ইজতেমায় অংশ নিতে পারেন না সাদ কান্ধলভী। ২০১৮ সাল থেকে দুই পক্ষ পৃথকভাবে ইজতেমার আয়োজন করে আসছে।

Previous Post

৯ জুন পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে

Next Post

জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪০ গ্রাম, নিহত ৪

Admin

Admin

Next Post
জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪০ গ্রাম, নিহত ৪

জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪০ গ্রাম, নিহত ৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 6 2
Users Today : 190
Views Today : 236
Total views : 182084
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In