বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৫ হাজার ১২১ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হলেন। আর মোট মারা গেছেন ৩৭০ জন।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন ও বরিশাল বিভাগের ১ জন।
মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন; ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৪৯ জনের করোনা পরীক্ষা করা হয়।
দেশে এখন ৪২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩২৬ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন তিন হাজার ৬১৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন, এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৯৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে তিন হাজার ৫৩১ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৪৭ হাজার ৪৯১ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৪০২ জন। এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৬ হাজার ২৭৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫১ হাজার ২১৭ জন।
করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।





Users Today : 115
Views Today : 128
Total views : 182848
