• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ভারতে করোনা আক্রান্ত ১ লাখ ছাড়াল

ভারতে করোনা আক্রান্ত ১ লাখ ছাড়াল

Admin by Admin
মে ১৯, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
ভারতে করোনা আক্রান্ত ১ লাখ ছাড়াল
6
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। খবর এনডিটিভি।
মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ এ ভারতে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে ৩ হাজার ১৬৩ জন হয়েছে।
সোমবার মহারাষ্ট্র, গুজরাট, তামিল নাডু ও অন্যান্য রাজ্যে পরীক্ষায় আরও লোকজনের করোনভাইরাস সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়।
জানুয়ারির শেষে ভারতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পর চার মাসের মধ্যেই সংখ্যাটি এক লাখ পেরিয়ে গেল।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৮৮ দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে এবং এর মধ্যে ১১টি দেশে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
মার্চের শেষেও ভারতে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে ছিল, এরপর এপ্রিলে বাড়তে শুরু করার পর মে মাসের প্রথম তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারেরও বেশি বেড়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।
সোমবার ভারতে নতুন আক্রান্তের সংখ্যা দৈনিক বৃদ্ধির সবচেয়ে বড় রেকর্ড হয়। ওই দিন দেশটিতে ৫ হাজার ২৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছিল।
এরপর মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হিসাবে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৯৭০ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এদের নিয়েই ভারতে আক্রান্তের মোট সংখ্যা লাখ পেরিয়ে যায়।
দেশটিতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। দেশটির করোনাভাইরাস আক্রান্তের এক-তৃতীয়াংশেরও বেশি এ রাজ্যটিতে শনাক্ত হয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন ও মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৯ জনের।
আক্রান্তের সংখ্যায় এরপর যথাক্রমে আছে তামিল নাডু, গুজরাট ও দিল্লি। তামিনাডুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন, গুজরাটে ১১ হাজার ৭৪৫ জন এবং রাজধানী দিল্লিতে ১০ হাজার ৫৪ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২৫ এবং মৃত্যু হয়েছে ২৪৪ জনের।
ভারতে এ পর্যন্ত ৩৬ হাজার ৮২৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

Previous Post

প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে

Next Post

দেশে করোনা শনাক্ত ২৫ হাজার ছাড়াল—২৪ ঘণ্টায় শনাক্ত ১২৫১, মৃত্যু ২১

Admin

Admin

Next Post
দেশে করোনা শনাক্ত ২৫ হাজার ছাড়াল—২৪ ঘণ্টায় শনাক্ত ১২৫১, মৃত্যু ২১

দেশে করোনা শনাক্ত ২৫ হাজার ছাড়াল—২৪ ঘণ্টায় শনাক্ত ১২৫১, মৃত্যু ২১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 5 5 8
Users Today : 111
Views Today : 124
Total views : 182844
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In