বিবর্তন ডেস্ক (বি. স.) ● গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৬০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২৩ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন চার হাজার ৫৮৫ জন।
আজ সোমবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান।
তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ, চার জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন এবং সিলেট ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়।
নাসিমা সুলতানা জানান, ৪২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ছিল ৯ হাজার ৯৩৩ টি। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭৮৮টি নমুনা। এখন পর্যন্ত এক লাখ ৮৫ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।





Users Today : 28
Views Today : 30
Total views : 175474
