• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ঘূর্ণিঝড় ‘আম্পান’ আঘাতের আগেই ফসল কেটে ফেলার পরামর্শ

ঘূর্ণিঝড় ‘আম্পান’ আঘাতের আগেই ফসল কেটে ফেলার পরামর্শ

Admin by Admin
মে ১৮, ২০২০
in প্রচ্ছদ, সারাদেশ
0 0
0
ঘূর্ণিঝড় ‘আম্পান’ আঘাতের আগেই ফসল কেটে ফেলার পরামর্শ
9
SHARES
60
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স.) ● ঘূর্ণিঝড় ‘আম্পানের’ প্রভাবে দেশের অন্তত ৫০ টি জেলার ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে পরিপক্ব হয়ে ওঠা এসব ফসলের বেশির ভাগই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বোরো ধান, গ্রীষ্মকালীন সবজি, তরমুজ, আম, কাঁঠাল ও লিচুর মতো ফলের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। এ কারণে কৃষি মন্ত্রণালয় থেকে পরিপক্ব সব শস্য, ফল, সবজি মাঠ থেকে দ্রুত কেটে তা সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে উপকূলের ২৪টি জেলায়। এর বাইরে ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের বড় অংশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই এসব এলাকায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। ১২০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, আমরা হাওরে বন্যার আশঙ্কা মাথায় রেখে সব ফসল দ্রুত সময়ে কাটতে পেরেছি। এই ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলসহ বেশির ভাগ এলাকার পরিপক্ব সব ফসল কেটে ফেলার পরামর্শ দিচ্ছি। আশা করি, ঝড়ের কারণে ফসলের ক্ষতি হবে না।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ২ কোটি ৪ লাখ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে। এর বাইরে ৮ লাখ টন আম পেকে উঠেছে। সেগুলো অনেক স্থানে সংগ্রহ শুরু হয়েছে। এ ছাড়া লিচু, তরমুজ, কাঁঠালসহ অন্যান্য গ্রীষ্মকালীন ফল ও সবজি মিলিয়ে মাঠে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টন ফসল আছে।
আবহাওয়া পূর্বাভাসকেন্দ্র থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যেসব ধান ৮০ শতাংশ পেকেছে, এগুলো দ্রুত সম্ভব কেটে ফেলতে হবে। যেসব ধান গুদাম ও বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছে না, সেগুলো মাঠে উঁচু স্থানে নিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। মাঠে সেচ, কীটনাশক, সার দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুকুর ও ঘেরের চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলতে বলা হয়েছে, যাতে মাছ ভেসে না যায়। গবাদি পশুকে উঁচু স্থানে রাখতে বলা হয়েছে।
এ ব্যাপারে আবহাওয়া পূর্বাভাস প্রকল্প পরিচালক মাজহারুল আজিজ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব দেশের বেশির ভাগ জেলাতেই পড়বে। ৫০ জেলায় সবচেয়ে বেশি পড়বে। তাই বুধবার বেলা সাড়ে তিনটার আগে আমাদের পরামর্শ অনুযায়ী পরিপক্ব ফসল কাটার উদ্যোগ নিতে হবে।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

Previous Post

দেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ১ হাজার ৬০২, মৃত্যু ২১

Next Post

রাজশাহীতে ফেসবুকে সরকারি নির্দেশনা কটাক্ষ করে স্ট্যাটাস, ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত

Admin

Admin

Next Post
রাজশাহীতে ফেসবুকে সরকারি নির্দেশনা কটাক্ষ করে স্ট্যাটাস, ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত

রাজশাহীতে ফেসবুকে সরকারি নির্দেশনা কটাক্ষ করে স্ট্যাটাস, ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 6 4
Users Today : 18
Views Today : 20
Total views : 175464
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In