বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২০২ জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে সংক্রমিত করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জন। গতকাল বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ছিল ১ হাজার ৪১ জন। আর মারা গিয়েছিলেন ১৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন তিন হাজার ৮৮২ জন।
আজ শুক্রবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। ব্রিফিংয়ের শুরুতে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। আর এ নিয়ে সর্বমোট ৩ হাজার ৮৮২ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ৫৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। আর সর্বমোট ১ লাখ ৭ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।





Users Today : 7
Views Today : 9
Total views : 175513
