• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

এমপিও আবেদন করা যাবে যেকোনো সময়

এমপিও আবেদন করা যাবে যেকোনো সময়

Admin by Admin
মে ৯, ২০২০
in প্রচ্ছদ, শিক্ষা
0 0
0
এমপিও আবেদন করা যাবে যেকোনো সময়
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময় ছাড়াও যেকোনো সময় অনলাইনে আবেদন করতে পারবেন।

বিবর্তন ডেস্ক (বি. স.) ● নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারেননি। এ নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময় ছাড়াও যেকোনো সময় অনলাইনে আবেদন করতে পারবেন।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জানানো হচ্ছে, মাউশির ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সার্ভারে প্রবেশ করতে না পারায় শিক্ষক-কর্মচারীরা আবেদন করতে পারেননি। নির্ধারিত সময় গত ৬ মে পর্যন্ত হাজারো শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে চেয়ে ব্যর্থ হয়েছেন। এমনকি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে প্রতিটি ধাপেই ইএমআইএস সেলের সার্ভারে ঢুকতে সমস্যা হয়েছে। ফাইল সেন্ড করতে বেগ পেতে হচ্ছে তাদের।

এমনই একজন ঢাকার শিক্ষক জামাল আহমেদ জানান, ‘গত ৫ মে পর্যন্ত চেষ্টা করে শিক্ষক হিসেবে নিবন্ধন করতে পেরেছি। তবে ইএমআইএস সেলের সার্ভার সমস্যার কারণে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদন সেন্ড করতে পারিনি।’

ঢাকার বাইরেও একই চিত্র দেখা গেছে। রাজশাহীর একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময় ৬ মে পর্যন্ত আমিসহ মোট দুই জন শিক্ষকের আবেদন করা সম্ভব হয়েছে। ৮ মে একজনের আবেদন করার চেষ্টা করছি মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে। অন্য শিক্ষক-কর্মচারীদের কেউ আবেদন করতে পারেননি। ইএমআইএস সেলের সার্ভারের সমস্যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মো. ফারুক জানিয়েছেন, ‘বিধি মোতাবেক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা মে মাসের নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হলে পরবর্তীতে নির্ধারিত সময়ে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। এছাড়া যেকোনো সময় তারা আবেদন করতে পারবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন করতে পারেননি, তাদের আবেদন নিষ্পত্তি হবে মে মাসের পর।’

আবেদন সেন্ড করতে ঝামেলা হচ্ছে মাঠ পর্যায়েও। এ বিষয়ে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, ‘সমস্যা হচ্ছে, তবে অব্যাহতভাবে চেষ্টা চালালে করা যাচ্ছে। কাগজপত্র সংগ্রহ করে আবেদন করতেও দেরি হয়েছে শিক্ষকদের। তবে এখন কেউ আবেদন না করতে পারলে পরেও করতে পারবেন, এতে সমস্যা নেই।’

মাউশি সূত্রে জানা যায়, যারা নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি তাদের আগামী ১০ জুনের মধ্যে অবশ্যই আবেদন করতে হবে। তা না হলে বেতন ভাতা পেতে আরও এক মাস পিছিয়ে যাবেন তারা। তবে সবাই বেতন ভাতা পাবেন গত বছরের জুলাই থেকে। মাউশির মহাপরিচালক বলেন, ‘১৩ মে’র পর চাপ কমে গেলে অনলাইনে এমপিও আবেদন করতে কারও কোনও সমস্যা হবে না। তবে আবেদন যখনই করুক না কেনও, বেতন গত বছরের জুলাই থেকেই দেওয়া হবে।

গত বছর অক্টোবরে দুই হাজার ৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) এমপিওভুক্তির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠান যাচাই-বাছাই শেষে প্রায় ছয় মাস পর চূড়ান্ত করে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের এমপিও কোডসহ বেতন ভাতা ছাড়ের নির্দেশ দেয় মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওই নির্দেশের পর গত ২ থেকে ৪ মে’র মধ্যে শিক্ষক-কর্মচারীদের অনলাইনে বেতন ভাতার আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর আবেদনের সময় বাড়িয়ে ৬ মে করা হয়। তবে এই সময়ের মধ্যে হাজারও শিক্ষক অনলাইনে আবেদন করতে পারেননি।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি বলেন, ‘সারা দেশ থেকে শিক্ষকরা ফোন করে জানাচ্ছেন তারা সার্ভার সমস্যার কারণে এমপিও আবেদন করতে পারেননি। হাজারো শিক্ষক আবেদন করতে ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় আবেদনের সময় বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

Previous Post

কয়েক স্তরে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা—পররাষ্ট্র সচিব

Next Post

১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু হবে

Admin

Admin

Next Post
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু হবে

১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু হবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 2 5 7
Users Today : 146
Views Today : 160
Total views : 182519
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In