বিবর্তন ডেস্ক রিপোর্ট ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫০৩ জন, ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। । প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ৫০০ ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন চার হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে তিন হাজার ৬৮৬টি। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের চার জনই পুরুষ এবং বয়স ৫১ থেকে ৬০ এর মধ্যে, সবাই ঢাকার।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং ‘দৈনিক সংবাদ বুলেটিনে’ এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন ৩ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অনলাইনে প্রচারিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার হার শতকরা সাত দশমিক ৯ শতাংশ বেশি। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১২৩ জন, মোট আইসোলেশনে আছেন ৯৯৫ জন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৮ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন মোট ৬২২ জন।
আজকের ব্রিফ্রিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৩১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।





Users Today : 76
Views Today : 81
Total views : 182440
