চিকিৎসায় গিয়ে লকডাউনের কারণে ভারতের চেন্নাইয়ে আটকে পড়া আরও ১৬৪ জনকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলার বিএস-২১০ ফ্লাইটটি।এর আগে, সোমবারের বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন আরও ১৬৪ জন। এ নিয়ে চেন্নাইয়ে আটকেপড়া মোট ৩২৮ জন দেশে ফিরলেন। এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ছয়টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে ইউএস-বাংলা।





Users Today : 105
Views Today : 115
Total views : 182264
