• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

রংপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভ

রংপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভ

Admin by Admin
এপ্রিল ২০, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
রংপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক রিপোর্ট ● রংপুরে ত্রাণের দাবিতে পৃথক চার এলাকায় কর্মহীন অসহায় মানুষ বিক্ষোভ করেছেন। আজ সোমবার নগরের কলেজ রোডের পুরোনো ট্রাকস্ট্যান্ড, চারতলা মোড়, নজিরের হাট মুন্সির মোড় ও পীরগাছার কদমতলী—এই চার এলাকায় শত শত মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় এক মাসের অধিক সময় ধরে মানুষজন কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন। পরিবার-পরিজন নিয়ে খেয়ে না-খেয়ে দিনযাপন করছেন। কিন্তু বিভিন্ন স্থানে ত্রাণসহায়তা দেওয়া হলেও অনেক এলাকার কর্মহীন অভাবী মানুষ এখনো ত্রাণসহায়তা পাননি।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরের তিনটি এলাকা ও পীরগাছা উপজেলার একটি স্থানে বিক্ষোভের খবর পেয়ে আজ বেলা সাড়ে ১১টায় পুলিশ নগরের নজিরেরহাট মুন্সির মোড় এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। এ সময় দ্রুত ত্রাণ তৎপরতার আশ্বাস দিলে বিক্ষোভ থামিয়ে অসহায় পরিবারগুলো বাড়ি ফিরে যান।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, বিক্ষোভের খবর জানার পরপরই ঘটনাস্থল নজিরের হাট এলাকায় পুলিশ পাঠানো হয়। তাঁদের বোঝানো হয় সব এলাকায় ত্রাণ তৎপরতা পর্যায়ক্রমে চলছে। এখানে যত দ্রুত সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এমন আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক থেকে বাড়ি চলে যান।

এদিকে দুপুর ১২টার দিকে নগরের কলেজ রোড এলাকায় পুরোনো ট্রাকস্ট্যান্ড ও চারতলা মোড় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ত্রাণসুবিধাবঞ্চিত লোকজন। তাঁদের অভিযোগ, ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে ওয়ার্ড কাউন্সিলররা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ দেয়নি। বরং পর্যায়ক্রমে দেওয়া হবে বলে এক মাসের বেশি সময় অতিক্রম করেছে।

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা দুপুর একটার দিকে ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এ ব্যাপারে মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আলতাফ হোসেন জানান, নগরের কয়েকটি স্থানে খাদ্যের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকার কর্মহীন মানুষেরা। পরে প্রশাসনের খাদ্যসহায়তার আশ্বাস পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান।

Previous Post

করোনা প্রতিরোধে সবাই নির্দেশনা মেনে চলুন—প্রধানমন্ত্রী

Next Post

ভারতে একই পরিবারের ৩১ জনের করোনা

Admin

Admin

Next Post
ভারতে একই পরিবারের ৩১ জনের করোনা

ভারতে একই পরিবারের ৩১ জনের করোনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 9 8 6
Users Today : 57
Views Today : 60
Total views : 177702
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In