বিবর্তন ডেস্ক রিপোর্ট ● স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৩ চিকিৎসকসহ ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার দুপুরে গণমাদ্যমকে এ তথ্য জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী।
ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী বলেন, ‘গত সপ্তাহে তথ্য গোপন করা সার্জারি বিভাগের একজন রোগীর অপারেশন হয়। তার মাধ্যমেই এ সংক্রমণ হয়েছে বলে ধারণা করছি।’ তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে সার্জারি, মেডিসিন, গাইনিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক রয়েছেন। এ ছাড়াও ১০ জন নার্স, ৭ জন অন্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই মোটামুটি ভালো আছেন, জটিলতা নেই। আক্রান্তরা আইসোলেশনে আছেন। সংস্পর্শে আসা বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’





Users Today : 57
Views Today : 60
Total views : 177702
