• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

রাজশাহীতে ৩০৭ জন রোগীর নমুনা পরিক্ষা : রিপোর্ট নেগেটিভ

Admin by Admin
এপ্রিল ১১, ২০২০
in Uncategorized
0 0
0
সিলেটে  করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষাগারে এ পর্যন্ত ৩০৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে রাজশাহী বিভাগের কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। সবার রিপোর্ট এসেছে নেগেটিভ।

করোনা রোগীদের চিকিৎসায় রামেক হাসপাতালের গঠিত চিকিৎসা টিমের প্রধান ডা. আজিজুল হক আযাদ শনিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১ এপ্রিল রামেকে ল্যাব চালু হয়। এরপর ৩০৭ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে বগুড়ার এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে রাজশাহী বিভাগের কোনো রোগীর নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।তিনি জানান, শনিবারও ল্যাবে ১১৩ জনের নমুনা এসেছে। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাবে একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা যায়। বাকি যে নমুনাগুলো আছে সেগুলো রবিবার পরীক্ষা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এই দুই রোগীকে সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের বাড়ি পাবনা এবং অপরজনের রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায়। পাবনা থেকে আসা ছাত্র ঢাকার মিরপুরে থাকতেন। আর নওদাপাড়া এলাকা থেকে এসে ভর্তি হওয়া ব্যক্তি ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে ঢাকার মিরপুর এলাকায় গিয়েছিলেন।

করোনা চিকিৎসক টিমের প্রধান বলেন, ঢাকার মিরপুর এলাকায় অনেকগুলো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। সে কারণে এই দুইজনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তারা দুইজনেই ওই এলাকায় ছিলেন বা গিয়েছিলেন। তাদের দুইজনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকলেও পাবনার ছাত্রের জ্বর কিছুটা কমেছে। তাদের দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

এ সময় রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌসও উপস্থিত ছিলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক চলছে। শনিবারও হাসপাতালে ৫৬৮ জন রোগী ভর্তি আছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২৯৩ জন। বৃহস্পতি এবং শুক্রবার ৭৬টি অস্ত্রোপচার হয়েছে।

Previous Post

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৮, মৃত্যু ৩

Next Post

রাজবাড়ী জেলাকে ১০ দিনের লকডাউন

Admin

Admin

Next Post
রাজবাড়ী জেলাকে ১০ দিনের লকডাউন

রাজবাড়ী জেলাকে ১০ দিনের লকডাউন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 4 0 0 8
Users Today : 7
Views Today : 9
Total views : 175513
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In