বিবর্তন ডেস্ক ●
দেশে গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছে। মারা গেছে ৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৮২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩০।
গতকাল শুক্রবার আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৯৪, মৃত্যু হয় ৬ জনের।
আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান। এ সময় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯৫৪ জনকে।
আজ ৩ জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০।
এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
গত একদিনে যাদের মৃত্যু হয়েছে তাদের বিষয়ে মিরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যে তিনজন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে দুই জন ঢাকার বাইরের এবং একজন ঢাকার। তাদের বয়স ৩৮, ৫৫ ও ৭৪ বছর।’
মীরজাদী
সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন। যারা সুস্থ হয়ে গেছেন
তাদের মধ্যে দুইজন পুরুষ একজন নারী। তাদের বয়স ২৬, ৫৭, ৫৫ বছর। সর্বমোট ৪৮২ জন শনাক্তের
মধ্যে বেশির ভাগেরই বয়স ৩১ থেকে ৪০ বছর, যা শতকরা ২২ ভাগ। ২১ থেকে ৩০ বছর বয়সের শতকরা
১৯ ভাগ এবং ৪১ থেকে ৫০ বছরের আছেন শতকরা ১৯ ভাগ। এর মধ্যে পুরুষ ৭০ ভাগ এবং নারী ৩০
ভাগ।’
বুলেটিনে করোনা শনাক্তদের
অবস্থান সম্পর্কে জানানো হয়, শনাক্ত ৪৮২ জনের মধ্যে শতকরা ৫২ ভাগ ঢাকা শহরের। ঢাকা
শহর বাদ দিয়ে জেলাসহ অন্যান্য বিভাগে আছে শতকরা ৩৫ ভাগ।





Users Today : 5
Views Today : 7
Total views : 175511
