রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া নাজমুল নামে এক যুবক পলাতক রয়েছেন। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশের উত্তরা বিভাগের এডিসি হাফিজুর রহমান বলেন, যে ঠিকানা আমরা পেয়েছিলাম সেই ঠিকানাটা অসম্পূর্ণ ছিল। আমরা ওই ঠিকানায় ওই নামের কোনও লোককে খুঁজে পাইনি। এখন ওই ব্যক্তি আদৌ পলাতক কিনা অথবা অন্য কোথাও আছে কিনা সেটি আমরা নিশ্চিত নই।এদিকে, ওই যুবকের সন্ধানে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।





Users Today : 111
Views Today : 121
Total views : 182270
