• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

স্থলবন্দর দিয়ে ঢুকলেই কোয়ারেন্টিনে: প্রধানমন্ত্রী

Admin by Admin
এপ্রিল ৭, ২০২০
in Uncategorized
0 0
0
স্থলবন্দর দিয়ে ঢুকলেই কোয়ারেন্টিনে: প্রধানমন্ত্রী
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

স্থলবন্দর দিয়ে ঢুকলেই কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ মঙ্গলবার সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিুমধ্যে বর্ডার গার্ডকে নির্দেশনা দিয়েছি। বর্ডার থেকে যারা ঢোকার চেষ্টা করবে, সেখানে তাদেরকে আটকাবে, সেখানে তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে এবং সেইভাবে জায়গা ঠিক করা আছে।’

তিনি জানান, সোমবার বিভিন্ন স্থলবন্দর থেকে ৭২ জনকে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে বেনাপোলে ৫৪ জন, ভোমরায় ১৩ জন, বুড়িমারী একজন, বাংলাবান্ধা দিয়ে চার জন প্রবেশ করেছেন। তাদের সবাইকে আমরা কোয়ারেন্টিনের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এই এপ্রিল মাসে কাউকে ঢুকতে দেবো না। বর্ডার গার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় যদি কেউ ঢোকে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টিনে রেখে আমাদের খবর দেবে। এই এপ্রিল মাসটা সুরক্ষিত রাখতে পারলে আমাদের কোনও চিন্তা থাকবে না।

এপ্রিল মাসকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে করোনা রোগী বেড়ে যাওয়ার একটা ট্রেন্ড আছে। আমাদের এই সময়টা এসে গেছে। এপ্রিল মাস সেই সময়টা। এ মাসটা ওভারকাম করতে পারলে আমরা সুরক্ষায় থাকবো। মাসটা ভালোভাবে কাটাতে পারলে আল্লাহর রহমতে আমাদের আর সমস্যা হবে না।’

ফেনী জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, ‘সারাদেশে অনেক তরিতরকারি-ফলমূল উৎপাদিত হচ্ছে, এই পণ্যগুলো পরিবহনের জন্য কোনো বাধা না হয়, সেই ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নির্দেশ যেতে পারে। আর  আমরা যে খাবার দিচ্ছি, এই খাবারের সঙ্গে বাচ্চাদের জন্য দুধ দেওয়া যেতে পারে। অনেক দুধ তৈরি হচ্ছে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। এভাবে এটা কাজে লাগানো যেতে পারে।’

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলায় করোনা রোগী পাওয়া গেছে কিনা, তার খোঁজখবর নেন। তিনি বলেন, ‘আমরা চাই, জেলাগুলো করোনামুক্ত থাকুক। সবাইকে সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে কমিটি করে ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। তাহলে মানুষের আর কষ্টটা থাকবে না।’

সব জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কোনও মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। একটা মানুষও যেন গৃহহীন না থাকে, সেটার দিকে বিশেষভাবে নজর দিতে হবে।’

আজ মঙ্গলবার তিনি  সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন।

Previous Post

করোনা শনাক্তে নিজস্ব প্রযুক্তি উন্মোচন করল ইরান

Next Post

করোনা আক্রান্ত যুবক পলাতক

Admin

Admin

Next Post
তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত বাংলাদেশে

করোনা আক্রান্ত যুবক পলাতক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 8 8 8
Users Today : 181
Views Today : 195
Total views : 177598
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In