বিবর্তন ফেনী প্রতিনিধি, নাজমুল হক শামীম: ফেনীতে রত্না আক্তার বৃষ্টি নামে এক কিশোরী গৃহকর্মীকে অমানুষিক নির্যাতন করেছে গৃহকর্তী ও তার মেয়ে। নির্যাতিত গৃহকর্মী রত্নাকে বেসরকারী হাসপাতালে রেখে পালিয়ে যায় গৃহকর্তী লাভলী আক্তার। পুলিশ সোমবার রাতে নির্যাতিত রত্নাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। মধ্যরাতে গৃহকর্তী লাভলীকে আটক করেছে বলে জানিয়েছে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সহায়’র সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি জানান, ফেনীর পরশুরাম উপজেলার মধ্যম ধনিকুন্ডা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রত্না ছয় মাস পূর্বে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের লাভলী আক্তারের বাসায় কাজ নেন। পরে শহরের পুরোনো পুলিশ কোয়াটার এলাকায় লাভলীর বাসায় কাজ করা অবস্থায় গৃহকর্মী রত্নাকে ঢাকায় লাভলীর মেয়ে মেরীর বাসায় কাজে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মেরী গৃহকর্মী রত্নাকে কারণে-অকারণে মারধরের পাশাপাশি খুন্তি ও কাঠের বেলুন দিয়ে পিটিয়ে নির্মম নির্যাতন করতো। এক পর্যায়ে রত্না শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ফেনীতে মা লাভলীর কাছে পাঠিয়ে দেয় মেরী।

গত দুই মাস ধরে লাভলীর বাসায় কাজের পাশাপাশি চিকিৎসা চলে রত্নার। সোমবার দুপুরে লাভলী ফের রত্নাকে নির্যাতন করলে তার ঠোঁট কেটে যায়। এক পর্যায়ে রক্ত বন্ধ না হওয়ায় বিকেলে রত্নাকে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করিয়ে পালিয়ে যায় গৃহকর্তী লাভলী। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র সদস্যরা রত্নাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।
ফেনী জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম জানান, শরীরের বিভিন্ন স্থানে দগদগে জখমপ্রাপ্ত রত্নাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় ইতোমধ্যে হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে। তবে এত কম বয়সে কিশোরীটিকে এভাবে নির্যাতন করায় শারীরিকের পাশাপাশি আগামীতে তার মানষিক সমস্যাও দেখা দিতে পারে বলে ধারনা করছে চিকিৎসকরা।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, নির্যাতিত রত্নার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার মধ্যরাতে গৃহকর্তী লাভলী আক্তারকে শহরের পুরোনো পুলিশ কোয়াটার বাসা থেকে আটক করেছে। একই সাথে রত্নার পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। এঘটনায় মামলার প্রস্ততিও চলছে বলে জানিয়েছে পুলিশ।




Users Today : 144
Views Today : 148
Total views : 175874
