বিভাগীয় সম্পাদক ● ঈদের আগে বিধিনিষেধ শিথিল করা হলেও এ সময় পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একইসঙ্গে জনসমাবেশ হয় সে ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ১৪ জুলাই বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৪ জুলাই বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগের আরোপ করা বিধিনিষেধ শিথিল করা থাকলেও করোনার বিস্তার রোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান- বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।
এর আগে ১৩ জুলাই মঙ্গলবার আরোপিত বিধিনিষেধে ঈদ উদযাপন, ঈদে যাতায়াত, ঈদকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়। ১৪ জুলাই বুধবার মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে।





Users Today : 44
Views Today : 55
Total views : 177940
