• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

২৯ মে থেকে করোনায় দায়িত্ব পালন করা ব্যাংকারদের ভাতা বাতিল

২৯ মে থেকে করোনায় দায়িত্ব পালন করা ব্যাংকারদের ভাতা বাতিল

Admin by Admin
মে ১৮, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
রবিবার থেকে ব্যাংকে লেনদেন হবে আড়াইটা পর্যন্ত
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স. ) ● করোনাভাইরাসের মধ্যে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও সীমিত আকারে চালু রয়েছে ব্যাংকিং সেবা। এই সময়ে ব্যাংকাররা সশরীরে ১০ দিন অফিস করলে পুরো মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা পাচ্ছেন। এখন কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সেই ঘোষিত ভাতার কার্যকারিতা ২৮ মের পর বাতিল করা হয়েছে। তবে এরপর বন্ধের মধ্যে অফিস করার জন্য যাতায়াত ভাতা পাবেন ব্যাংকাররা। রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক কমর্কতারা বলছেন, ব্যাংকের প্রায় সব ধরনের সেবা চালু হয়ে গেছে। ফলে বেশির ভাগ কমর্কতাকে অফিস করতে হচ্ছে। এভাবে প্রণোদনা ভাতা চালু থাকলে ব্যাংকের খরচ অনেক বেড়ে যাবে। আবার সরকারি ব্যাংকের অনেক কমর্কতা ভাতার কারণে প্রয়োজন ছাড়া অফিস করছেন। এসব কারণেই দুই মাস দেওয়ার পর এ ভাতা সুবিধা বাতিল করা হয়েছে।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

জানা যায়, করোনা সংক্রমণের ফলে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই সময়ে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দিলে ব্যাংকাররা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। এরপর ১২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সশরীরে ব্যাংকে আসা কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। করোনা বোনাসের আওতায় মূল বেসিকের সমপরিমাণ এবং যাঁদের বেসিক নির্ধারণ করা নেই, তাঁরা সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা বোনাস নিতে পারবেন। এই প্রজ্ঞাপনের পর ব্যাংকগুলোতে কর্মকর্তাদের উপস্থিতি বেড়ে যায়।

এদিকে সাধারণ ছুটি থাকলেও লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেবার আওতা ও সময় বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মোতাবেক করোনার কারণে ঘোষিত বোনাসের মেয়াদ ২৮ মে পর্যন্ত থাকবে। ২৯ মার্চ থেকে ২৮ মে এই দুই মাস বোনাস পাবেন কর্মকর্তারা।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অন্যান্য খাতের মতো ব্যাংকিং কার্যক্রম চালু রাখার আবশ্যকতা রয়েছে। সীমিত ব্যাংকিং কার্যক্রম প্রত্যাহার করে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে নিয়ে আসা হচ্ছে। তাই ২৮ মের পর প্রণোদনা অব্যাহত রাখার প্রয়োজন নেই। তবে ২৯ মে থেকে সাধারণ ছুটির মধ্যে কেউ অফিস করলে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসারে যাতায়াত ভাতা প্রাপ্য হবেন।

Previous Post

দায়িত্ব নিয়েই দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন মেয়র তাপস

Next Post

ইসরায়েলে চীনের রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

Admin

Admin

Next Post
ইসরায়েলে চীনের রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

ইসরায়েলে চীনের রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 8 0
Users Today : 34
Views Today : 37
Total views : 175481
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In