• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

২৪ মাসের মধ্যে সব প্লেন চলাচল স্বাভাবিক হবে

Admin by Admin
এপ্রিল ১০, ২০২০
in Uncategorized
0 0
0
২৪ মাসের মধ্যে সব প্লেন চলাচল স্বাভাবিক হবে
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক ও মৃত্যুর মিছিল। আর এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশেই জনগণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে নেয়া হয়েছে লকডাউনসহ বিভিন্ন ব্যবস্থা। এরইসঙ্গে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

যোগাযোগ ব্যবস্থার মতো বিমান যোগাযোগও স্থবির হয়ে পড়েছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণ পরবর্তী সময়ে এ স্থবির বিমান যোগাযোগ স্বাভাবিক হতে দু’বছরের মতো সময় লাগতে পারে বলে বৈশ্বিক ভ্রমণবিষয়ক এক গবেষণা সংস্থার প্রতিবেদনে জানানো হয়।

অ্যাটমোস্ফিয়ার রিসার্চ গ্রুপ নামের এ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণে’ এমন ঘোষণার পরও বিশ্বে প্লেন যোগাযোগ স্বাভাবিক হতে টানা দু’বছর সময় লাগবে।
covid

সংস্থাটি জানায়, আনুমানিক ২০২০ সালের মাঝামাঝিতেও যদি বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে স্থবির হয়ে যাওয়া প্লেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে ২০২৩ পর্যন্ত সময় লাগবে।

তাদের মতে, যোগাযোগ ব্যবস্থা দ্রুত ফিরে আসার পরিবর্তে ধীরে ধীরে স্বাভাবিক হবে। অভ্যন্তরীণ ভ্রমণ ব্যবস্থা চালু হবে সবার আগে।

অ্যাটমোস্ফিয়ার রিসার্চ গ্রুপের প্লেন ভ্রমণ ‘স্বাভাবিক’ হওয়ার আনুমানিক সময়রেখা অনুযায়ী, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ঘোষণা করার পর প্রথম ৬ থেকে ৯ মাস কোভিড-১৯ উত্তর ভ্রমণগুলো চালু হবে।

সংস্থাটির ভাষায়, সে সময় সতর্ক ‘টিপটো ভ্রমণকারী দল’ ভ্রমণে বের হবেন। এই গ্রুপে কিছু ব্যবসায়ী ভ্রমণকারী থাকবেন। এটি প্রাথমিকভাবে ব্যক্তিগত ও অবসরভিত্তিক ভ্রমণও হতে পারে। মূলত সেসময় অভ্যন্তরীণ রুটে ভ্রমণ শুরু হবে। চেকআপ করার জন্য কিছু দূরবর্তী আন্তর্জাতিক ফ্লাইটও চালু হতে পারে।

তাদের মতে, ৮ থেকে ১৬ মাসের মধ্যে (২০২২ সালের মাঝামাঝি) আরও একটি দল ভ্রমণ শুরু করবে। তাদের বলা হচ্ছে, ‘অগ্রদূত’। এই গ্রুপটির নেতৃত্ব দেবেন ব্যবসায়ী ভ্রমণকারীরা। পাশাপাশি থাকবে মধ্য থেকে উচ্চপর্যায়ের প্রায়শই প্লেনে চলাচলকারী ব্যক্তিরা, যাদের বছরে আয় এক লাখ ২৫ হাজার মার্কিন ডলার এবং তার চেয়ে বেশি। মূলত দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইটগুলো তখন চালু হবে।

অ্যাটমোস্ফিয়ার রিসার্চ গ্রুপের তথ্য মতে, ১২ থেকে ১৮ মাসের মধ্যে ভ্রমণ করতে শুরু করবেন ব্যবসার কাজে স্বাভাবিকভাবে প্লেনে চলাচল করা যাত্রীরা। ব্যবসায়িক প্রিমিয়াম কেবিনে করে তারা ভ্রমণ করবেন। ২০২২ সালের শেষের দিকে ব্যবসায়িক ভ্রমণ মূলত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাদের তথ্য মতে, ১৬ থেকে ২৪ মাসের (২০২২ সালের পরে) মধ্যে সব প্লেন চলাচল স্বাভাবিক হবে।

Previous Post

করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি লাখ ছাড়াল

Next Post

লকডাউনের মধ্যে বিয়ে করে বরখাস্ত

Admin

Admin

Next Post
লকডাউনের মধ্যে বিয়ে করে বরখাস্ত

লকডাউনের মধ্যে বিয়ে করে বরখাস্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 8 2
Users Today : 36
Views Today : 40
Total views : 175484
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In