• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
সোমবার, জুন ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

২০ হাজার কোটি টাকার প্রকল্প বেড়ে ১ লাখ কোটি টাকা!

Admin by Admin
জুন ২৬, ২০১৯
in Uncategorized
0 0
0
২০ হাজার কোটি টাকার প্রকল্প বেড়ে ১ লাখ কোটি টাকা!
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

সংসদে সরকার ও সরকারের শরিক দলের অনেক সদস্য ঋণ খেলাপীদের কাছে ঋণ আদায় ও আর্থিকখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এছাড়া তারা বিভিন্ন খাতে ধনীদের সুবিধা দেওয়া এবং সরকারি বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়ানোয় সমালোচনা করেন। তারা বলেন, এটা কি? ২০ হাজার কোটি টাকার প্রকল্প বেড়ে ১ লাখ কোটি টাকা করার প্রস্তাব করা হয়। কি কারণে?

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে আজকের বৈঠকে সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

বিএনপির এমপি হরুন-উর-রশিদ বলেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। এই বাজেটে শেয়ার বাজার লুটকারীদের বিচারের কথা নেই। ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা নেই বাজেটে। নজিবুল বশর মাইজ ভাণ্ডারী ব্যাংকিং খাতের দুর্নীতি, খেলাপী ঋণ গ্রহিতাদের প্রতি সরকারের নীতির সমালোচনা করেন। একইসঙ্গে তিনি  স্থানীয় সরকার নির্বাচনকে  নির্দলীয় করারও দাবি জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমি জানি বিড়ি-তামাক খাওয়া মানুষের মৃত্যুর কারণ। কিন্তু সিগারেটকে ট্যাক্স সুবিধা দিয়ে বিড়িকে বঞ্চিত করা ঠিক হবে না। আমার এলাকাতেই (রংপুরে) প্রায় ৫০-৬০ হাজার বিড়ি শ্রমিক কাজ করে। তাদের বিকল্প চাকরির একটা ব্যবস্থা না করে তাদের সরিয়ে দিলে তারা বাঁচবে কী করে? একইসঙ্গে বাজেটে পোশাক খাতে ভর্তুকি ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন।

বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতার উল্লেখ করে তিনি বলেন, আগামী ৫ বছর পর এই সংসদে ১০ লাখ কোটি টাকার বাজেট করতে পারব বলে মনে করি। তিনি আরো বলেন, কালোটাকা কথাটা ঠিক না। এটা অপ্রদর্শিত অর্থ বলা সঠিক। আমরা মনে করি অপ্রদর্শিত অর্থকে সুযোগ দিলে নতুন করে বিনিয়োগ বাড়বে। কালো টাকা ব্যবসায় বিনিয়োগের সুযোগ না দিলে যেকোন উপায়ে ওই টাকা দেশ থেকে বের হয়ে যাবে। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বাজেটে নতুন ব্যাংক আইন প্রণয়ন, স্বাস্থ্য বীমা ও কৃষি বীমাসহ ব্যাপক সংস্কারের প্রশংসা করেন।

জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়ানোয় কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এটা কি তামাশার দেশ পাইছেন। ২০ হাজার কোটি টাকার প্রকল্প সেটা বেড়ে ১ লাখ কোটি টাকা করার প্রস্তাব করা হয়। কি কারণে? কেন, কী কারণে? যারা প্রজেক্ট বানায় তাদের ধরে এনে পিটানো উচিৎ! তিনি দীর্ঘদিনেও কালুরঘাট ব্রিজের কাজ শেষ না হওয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে কালুরঘাট ব্রিজের সৎগতি (কাজের সুরাহা) না হলে সংসদ থেকে বের হয়ে যাব। এই অপমান মেনে নেওয়া যায় না।

তিনি নিজের শিক্ষকের একটা গল্প শুনিয়ে বলেন, আমার শিক্ষক আমাকে বলছেন, তোমার কালুরঘাট সেতুর কি হইল? আমি বলছি চেষ্টা করছি। কয় মিয়া তুমি আর কী চেষ্টা করবা। তোমার অবস্থা হইল তুমি হইলা বকা উল্লাহ, তুমি বইকা যাবা। শোনা উল্লারা শুইনা যাবে করিমুল্লারা কইরা যাবে, আর খানে উল্লারা খাইয়া যাবে। আর গরীবুল্লারা চর্তুদিকে ফ্যাঁ ফ্যাঁ কইরা তাকাবে রাজা রানীর কথা শুনবে আর বেশ বেশ করবে।

Previous Post

প্রখর তাপে বাড়ছে নানা রোগবালাই

Next Post

কোরবানির ঈদেও টানা ৯ দিনের লম্বা ছুটির ফাঁদে দেশ

Admin

Admin

Next Post
কোরবানির ঈদেও টানা ৯ দিনের লম্বা ছুটির ফাঁদে দেশ

কোরবানির ঈদেও টানা ৯ দিনের লম্বা ছুটির ফাঁদে দেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 1 9 8
Users Today : 87
Views Today : 92
Total views : 182451
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In