বিবর্তন ডেস্ক রিপোর্ট ● করোনাভাইরাসের মহামারির কারণে ১৫ মে পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আজ ২৯ এপ্রিল বুধবার বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ১৫ মে পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
যদিও
এর আগে ২৭ এপ্রিল বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বর্ধিত করে বেসামরিক বিমান
চলাচল কর্তৃপক্ষ। ফলে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে এ সময়ে।





Users Today : 6
Views Today : 6
Total views : 188350
