বিভাগীয় সম্পাদক ■ রাজধানীর মহাখালীর ডিএনসিসির ভবনে যাত্রা শুরু করেছে ১০০০ শয্যার করোনা হাসপাতাল। আজ ১৮ এপ্রিল রবিবার দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কাল ১৯ এপ্রিল সোমবার সকাল থেকেই হাসপাতালটিতে রোগী ভর্তি শুরু হবে।
হাসপাতালটিতে আইসিইউ বেড আছে ১১২টি। এইচডিইউ বেড ২৫০টি। এ ছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। হাসপাতালটিতে জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে।
এই ৫৫০টি বেডের বাইরে আরও ৪৫০টি বেড থাকবে, সেখানে মারাত্মক আক্রান্ত নন—এমন রোগীদের রাখা হবে।
হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।





Users Today : 184
Views Today : 198
Total views : 177601
