• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

হেলেনা জাহাঙ্গীর চার মামলায় ১৪ দিনের রিমান্ডে

হেলেনা জাহাঙ্গীর চার মামলায় ১৪ দিনের রিমান্ডে

Admin by Admin
আগস্ট ৩, ২০২১
in প্রচ্ছদ, বিশেষ খবর
0 0
0
হেলেনা জাহাঙ্গীরের মামলা তদন্তে ডিবি
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে পৃথক ৪ মামলায় আরও ১৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।
যে চারটি মামলায় এ আদেশ দেওয়া হয়েছে সেগুলো হলো—ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও প্রতারণাসংক্রান্ত অপরাধের মামলা।
আদালত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন রিমান্ড শেষে আজ সকালে হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করে পুলিশ। বেলা দুইটার দিকে পল্লবী থানায় করা প্রতারণা এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করে ৭ দিন করে ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রতিটি মামলায় হেলেনাকে চার দিন করে মোট আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
বেলা তিনটার পর হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় থাকা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত হেলেনাকে প্রতিটি মামলায় তিন দিন করে মোট ছয় দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এ রিমান্ড আদেশগুলো একটির পর একটি কার্যকর হবে।
হেলেনা জাহাঙ্গীরের নামে পল্লবী থানায় গতকাল সোমবার বিকেলে আবদুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে আবদুর রহমান দাবি করেন, হেলেনা জাহাঙ্গীর তাঁর মালিকানাধীন ‘জয়যাত্রা টেলিভিশনে’ ভোলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে ৫৪ হাজার টাকা নিয়েছেন। তিনি জয়যাত্রা টেলিভিশনে কয়েক মাস কাজ করেছেন। প্রতি মাসে তাঁর কাছ থেকে তিন হাজার টাকা করে নিত ‘জয়যাত্রা টেলিভিশন কর্তৃপক্ষ’।
এ ছাড়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনেও মামলা রয়েছে।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‍্যাব। প্রায় সোয়া চার ঘণ্টার অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণ ও ক্যাঙারুর চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। রাত সোয়া ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাবের সদর দপ্তরে নেওয়া হয়।
এরপর রাত দুইটার দিকে র‍্যাবের একটি দল মিরপুরে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান চালায়। রাতভর ওই অভিযান চলে।
পরে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলেনা জাহাঙ্গীর স্বীকার করেছেন, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি ও সুনাম নষ্ট করেছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই আইপি টিভি চ্যানেল পরিচালনা করছিলেন হেলেনা জাহাঙ্গীর। তিনি জেলায় জেলায় প্রতিনিধি নিয়োগের নামে চাঁদাবাজি করেছেন।

Previous Post

ডেঙ্গু ও উপসর্গ নিয়ে আরও ২৬৪ জন হাসপাতালে ভর্তি

Next Post

আজ চট্টগ্রাম বাদে সারাদেশে ব্যাংক বন্ধ

Admin

Admin

Next Post
আজ  চট্টগ্রাম বাদে সারাদেশে ব্যাংক বন্ধ

আজ চট্টগ্রাম বাদে সারাদেশে ব্যাংক বন্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 4 8
Users Today : 2
Views Today : 2
Total views : 175446
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In