• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, নভেম্বর ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

হেফাজতের শীর্ষ ৩০ নেতা পুলিশের নজরদারিতে

Admin by Admin
এপ্রিল ২০, ২০২১
in প্রচ্ছদ, রাজনীতি
0 0
0
হেফাজতের শীর্ষ ৩০ নেতা পুলিশের নজরদারিতে
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর ঘেরাওয়ের দীর্ঘদিন পর আবারো বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় এসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে দেশব্যাপি জ্বালাও-পোড়াও আন্দোলন শুরু করে হেফাজত।

RelatedPosts

ইয়েমেনে হুথিদের হামলায় প্রাণহানি ৭৩

ইতহাস-ঐতিহ্য ● সাঁওতালদের দাশাই নাচের ইতিহাস ও ঐতিহ্য ○ মিথুশিলাক মুরমু

মতামত ● আদিবাসী জরিপে শুধু সংখ্যা নয়, উঠে আসুক অস্তিত্ব, পরিচয় ও অধিকারের প্রশ্ন ■মিথুশিলাক মুরমু

হেফাজতে ইসলামের আলোচিত যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রবিবার গ্রেফতার করে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) তাকে আদালতে তোলা হলে মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

পরে গত ২৬ মার্চ রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং ২ হাজার ব্যক্তিকে আসামি করে গত ৫ এপ্রিল পল্টন থানায় মামলা করা হয়। এরপর থেকেই সহিংসতাকারী হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতারে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

গত এক সপ্তাহে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ হেফাজতের ১০ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামাবাদী, সহকারী সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসাইন রাজি, যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব ও সহকারী মহাসচিব জালাল উদ্দিন আহাম্মদ অন্যতম।

হেফাজতের মধ্যে এখনো সক্রিয় রয়েছেন- এমন প্রায় ৩০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। যারা সবাই এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। বাকি ২৫ জন নজরদারিতে আছেন। এসব নেতার প্রায় সবাই ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার কোনো না কোনো মামলার আসামি। পর্যায়ক্রমে তাদের গ্রেফতার হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার কথায় এ গ্রেফতার অভিযান অব্যহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে বলেছেন, হেফাজতের আরও অনেক নেতা টার্গেটে আছেন। পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করা হবে।

এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতার ঘটনায় ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায়ও নজরদারির মধ্যে থাকা অনেককে আসামি করা হয়েছে।

এর মধ্যে হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে রোববার আদালতে হাজির করে পল্টন থানায় ২০১৩ সালের একটি মামলায় রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে রোববারই সাত দিনের রিমান্ড শেষ হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Previous Post

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

Next Post

ভারতে ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা

Admin

Admin

Next Post
ভারতে ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা

ভারতে ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 5 8 6 1
Users Today : 48
Views Today : 49
Total views : 189294
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In