করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ায় মুসলমানদের এখনই হজের পরিকল্পনা না করে ধৈর্য ধরে পরিস্থিতি আরো স্পষ্ট হওয়ার অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সৌদি আরব৷
দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন তাহের বান্তেন রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে এ আহ্বান জানান। খবর সংস্থা এপি৷
মন্ত্রী বলেন, ‘‘সৌদি আরব সরকার বিশ্বের সকল মুসলমান ও দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত৷ এ কারণেই আমরা বিশ্বের সব মুসলমানকে অনুরোধ করবো এখনই কোনো চুক্তিতে সাক্ষর না করে পরিস্থিতি স্পষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷” করোনার বিস্তার রোধে গত ফেব্রুয়ারিতেই অভিনব এক সিন্ধান্ত নেয় সৌদি আরব সরকার৷ বিদেশিদের জন্য উমরাহ পালন বন্ধের পাশাপাশি পবিত্র নগরী মক্কা ও মদিনা লকডাউন ঘোষণা করে৷ এছাড়া, দেশজুড়ে জারি হয় সন্ধ্যাকালীন কারফিউ৷





Users Today : 14
Views Today : 15
Total views : 177977
