বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বাহিনীটি দোভাষী পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
দোভাষী
যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের যোগ্যতাসম্পন্ন হতে হবে। তবে ফরাসি ভাষায় পারদর্শী উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা ও অনর্গল কথা বলার যোগ্যতা থাকতে হবে। ফরাসি ভাষায় কোর্স সম্পন্নরা এবং দোভাষী হিসেবে বাস্তব অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবেন। চাকরির বয়সসীমা ২৪ থেকে ৪৫ বছর।
বেতন
দুই হাজার ৫৩২ মার্কিন ডলার
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সেনাসদর, জিএস শাখা, (ওভারসিজ অপারেশনস পরিদপ্তর), ঢাকা সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে অথবা স্বহস্তে প্রেরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
১১ মার্চ–২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : দৈনিক ইত্তেফাক (০৫/০৩/২০১৮)






Users Today : 16
Views Today : 16
Total views : 180715
