• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

‘সিনেমা বা চলচ্চিত্র’ আর আগের মতো নেই

Admin by Admin
আগস্ট ৩০, ২০১৮
in বিনোদন
0 0
0
‘সিনেমা বা চলচ্চিত্র’ আর আগের মতো নেই
2
SHARES
63
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

বাংলা চলচ্চিত্রের সম্রাট, নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ►জেমস বন্ড জানা-অজানার নেপথ্যে ● ফারজানা তাসনিম পিংকি

বিনোদন ► রেসলার থেকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ● জান্নাতুল নাঈম পিয়াল

চলচ্চিত্র দেখতে হয় চোখ দিয়ে আর অনুধাবন করতে হয় শরীর-মন-অনুভূতি-বুদ্ধিবৃত্তিক জ্ঞান দিয়ে। বেশির ভাগ দর্শকই চায় চলচ্চিত্রে একটি জমজমাট কাহিনি, নাচ-গান-কৌতুক বিনোদনপূর্ণ দৃশ্য-শব্দের ব্যঞ্জনায় দ্বন্দ্ব-সংঘাত-বিরহ শেষে মিলনের ঘনঘটায় চিত্তের সন্তুষ্টি। আর প্রযোজক-পরিচালক চান তাঁদের সৃষ্ট শিল্পপণ্যটি দর্শক-ভোক্তাদের দেখিয়ে, অর্থাৎ বিক্রি করে লগ্নিকৃত পুঁজি ফিরিয়ে তবে লাভবান হতে।

বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রে চরম মন্দাবস্থা বিরাজ করছে নানা কারণে। এসব কারণের মধ্যে রয়েছে ব্যতিক্রমধর্মী আকর্ষণীয় গল্পের অভাব, সৃজনশীল নির্মাতার অভাব, প্রেক্ষাপটের অভাব, পুঁজির অভাব, আর্থসামাজিক-পারিপার্শ্বিক অস্থিরতা এবং সিনেমা হলের পরিবর্তে বিভিন্ন মাধ্যমে (টিভি চ্যানেল, ইন্টারনেট, ফেসবুক, মুঠোফোন, ইউটিউব, ডিভিডি, পেনড্রাইভ, টুইটার, ডিশ লাইন প্রভৃতি) ছবি দেখার সুযোগ। দর্শকেরা আর আগের মতো সিনেমা হলে গিয়ে ছবি দেখে না। ফলে ছবি নির্মাণ বাবদ লাখ লাখ, এমনকি কোটির বেশি লগ্নি অর্থ ফেরত আসছে না। এমন সংকটময় পরিস্থিতিতে ২০১৮ সালের ঈদুল আজহা উপলক্ষে কয়েকটি মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে হার্টবিট প্রযোজিত, ওয়াজেদ আলী সুমন পরিচালিত এবং বাংলাদেশ-ভারতের তারকা-কুশলীদের সমন্বয়ে নির্মিত মনে রেখো একটি।

‘সিনেমা বা চলচ্চিত্র’ আর আগের মতো নেই। নেই আগের মতো সেই ছবি এবং পরিচালনাও। তাই মনে রেখো দেখার সময় চলচ্চিত্রের সব ব্যাকরণ ভুলে যেতে হয়। পর্দায় ঘটনা যত এগোতে থাকে, ততই ভয়ংকর সব দৃশ্যের সমাবেশ ঘটতে থাকে। বাস্তবতা ও শিল্পবোধ, সামাজিক দায়বদ্ধতাও উধাও হতে থাকে। টেন্ডারবাজি, মাস্তানি, গুন্ডামি, জোরপূর্বক আটকে রাখা, প্রতিহিংসা, চিৎকৃত সংলাপ, হাইবিট মিউজিক, ব্যান্ড পার্টির তালে তালে মারপিট, কলেজে লেখাপড়ার নামে আড্ডাবাজি, জোরপূর্বক প্রেম নিবেদন, ক্লাসে মাস্তানি ইত্যাদি চলতেই থাকে। ছবির আখ্যানভাগে একদিকে রয়েছে ঠিকাদার আশরাফ চৌধুরীর (সাদেক বাচ্চু) ছেলে লাকী। আসলে লাকী তার মৃত ভাই আসাদ চৌধুরীর পুত্র। অন্যদিকে রয়েছে টেন্ডারবাজি মাস্তান সরদার হিপ্পু (মিশা সওদাগর) ও তার ছোট ভাই সোহেল। লাকী ও সোহেলের নজর পড়ে ধনীর কন্যা কলেজছাত্রী মুনমুনের (মাহি) ওপর। দুজনই তার প্রেম পেতে চায়। মূলত দেখা যায়, ‘প্রেম’ নিয়েই যত দ্বন্দ্ব-সংঘাত, মারপিট-হত্যাকাণ্ড ঘটে মনে রেখো ছবিতে।

মূলত মারপিটনির্ভর এ ধরনের ছবিতে বোধ হয় পরিচালকের কিছু করার থাকে না সমন্বয়ের ভূমিকা পালন করা ছাড়া। বিভাগীয় নির্দেশকেরা কাহিনি ও সংলাপ লেখেন, শিল্পীরা অভিনয় করেন, মারপিট করেন, নাচ-গান হয়, ক্যামেরাম্যান চিত্র ধারণ করেন, সংগীতকার-শব্দধারকেরা মিউজিক বা শব্দ পাঞ্চ করেন আর সম্পাদক তা জোড়া লাগান। কাজেই এ ধরনের আলোকচিত্রিত বা ‘ফটোগ্রাফ থিয়েটারের’ মধ্যে চলচ্চিত্রের ভাষার অন্বেষণ করা বৃথা।

আগেই উল্লেখ করা হয়েছে, গল্প বা কাহিনি হচ্ছে একটি ছবির ‘প্রাণ’। কিন্তু মনে রেখোতে সেই প্রাণটিই নেই। এ ধরনের প্রেম ও মারপিট মাধ্যম কাহিনির সঙ্গে দর্শকেরা একাত্ম হতে পারে না। তারা তামিল, তেলেগু, হিন্দি ছবিতে এর চেয়ে ভালো উপাদানসমৃদ্ধ বিষয় দেখে থাকে নানা মাধ্যমে। কাজেই মনে রেখোর কাহিনি দর্শকের মনে দাগ কাটে না। এর দৃশ্যরূপ, শব্দ ও সংগীতের গ্রন্থনা, অভিনয়, মারপিট, সংলাপ অস্বাভাবিক, অবাস্তব ও অসহনীয়। ছবির শুরুতে যে মারপিটের শুরু হয়, শেষ দৃশ্য পর্যন্ত তা অক্ষুন্ন থাকে।

Previous Post

কাহিনি বাস্তবানুগ হওয়া

Next Post

এই ৫ টি প্রাকৃতিক খাবার আপনার শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করবে

Admin

Admin

Next Post

এই ৫ টি প্রাকৃতিক খাবার আপনার শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 1 0 3
Users Today : 75
Views Today : 77
Total views : 176740
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In