• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সাতক্ষীরায় পান চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার যুবকেরা

Admin by Admin
মার্চ ২৮, ২০১৮
in Uncategorized
0 0
0
সাতক্ষীরায় পান চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার যুবকেরা
0
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

উৎপাদন খরচের তুলনায় দাম অধিক পাওয়াতে জেলায় পান চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার যুবকেরা। চাকুরি নামে সোনার হরিণের পিছে না ছুটে তাদের অনেকই পান চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন।

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

সাতক্ষীরার পান সারাদেশে কদর রয়েছে। এ জেলার উৎপাদিত পানের ৭০ শতাংশই রপ্তানি হয়ে থাকে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে। ইতোমধ্যে বাজারে নতুন পান উঠতে শুরু করেছে। বাজারে দামও বেশি।

চলতি বছর জেলায় ৫৭০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। অনাবাদি জমিতে পানের চাষ হওয়াতে উৎপাদন খরচ অনেকটা কম। জেলার উৎপাদিত পানের ৮০ শতাংশই তালা উপজেলার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় পানের চাষ হয়েছে ৫৭০ হেক্টর জমিতে। সদরে আবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে, কলারোয়ায় ৩০ হেক্টর, তালায় ৪২০ হেক্টর, দেবহাটায় ৫ হেক্টর, কালিগঞ্জে ৩০ হেক্টর এবং আশাশুনিতে আবাদ হয়েছে ৩৫ হেক্টর জমিতে।

পাটকেলঘাটার খলিষখালি ইউনিয়নের মঙ্গলানন্দকাটী গ্রামের আবু তালেবের ছেলে আবু জাহিদ জানান, মাদ্রাসা থেকে ফাজিল পাস করে এক বন্ধুর পরামর্শে কৃষিতে ডিপ্লোমা কোর্স করার সিদ্ধান্ত নেন। ডিপ্লোমা শেষ করে অল্প পুঁজি নিয়ে পান চাষ শুরু করেন।

তিনি জানান, ২০০৮ সালে মাত্র ১০ শতক জমিতে প্রথম পান চাষ শুরু করেন। গ্রাম্য পান চাষীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন। ছয় মাসের মধ্যে পানে সফলতা ফিরে আসে। বর্তমানে তার ক্ষেতে কয়েকজন শ্রমিক কাজ করেন। আর নিজে সারা বছরই তার পান ক্ষেত পরিচর্যা করেন।

তিনি আরো জানান, পান চাষ করেই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। অভাব-অনটনের সংসারে আজ তিনি মোটামুটি সুখি। পিছে ফিরে তাকে আর তাকাতে হয়নি।

তালা উপজেলার ইসলামকাটি গ্রামের পানচাষী দ্বীনবন্ধু কুমার জানান, চলতি মৌসুমে আট বিঘা জমিতে পান চাষ করেছেন। এবার তার বরজে পানের ফলন খুবই ভালো। বাজারে পানের দামও ভালো পাওয়া যাচ্ছে। প্রতি কাউন (১ হাজর ২৮০টি) পানের বাজার দর হলো ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা। উৎপাদন খরচ বাদে কয়েক লাখ টাকার মত লাভ করতে পারবেন বলে আশা করছেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান জানান, কৃষকদের পান চাষে উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। পান চাষীরা পরামর্শ চাইলে খামার বাড়ির পক্ষ থেতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পানের রোগ বালাই দমনে চাষীদের সহযোগিতা করা হচ্ছে।

Previous Post

ব্রেকফাস্টে শুধু ফল খান? বিপদ আছে

Next Post

অ্যালোভেরার স্বাস্থ্যগুণ

Admin

Admin

Next Post
অ্যালোভেরার স্বাস্থ্যগুণ

অ্যালোভেরার স্বাস্থ্যগুণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 1 6
Users Today : 62
Views Today : 73
Total views : 177958
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In