আমরা সেই শৈশব-কৈশোর থেকেই আমরা রোমান্টিক সিনেমা দেখে বড়ো হয়েছি। সবকিছুতেই হাসি, মধুর সমাপ্তীতে আমরা খুশি। আর সেই থেকেই আমরা ভাবতে শুরু করেছি, আমাদের জীবনেও বুঝি এমনটাই ঘটবে। তবে সবকিছু সিনেমার মতো হবে না। বাস্তবের সম্পর্কে উত্থান-পতন হবেই। এসবের মাঝেই নিজের রিলেশন নিয়ে আপনাকেও রাখতে হবে খেয়াল। বিশেষত, পুরুষ মানুষ, নিজের সম্পর্কের এই দিকগুলি ভালো করে খেয়াল করুন। এই বিষয়গুলি ঠিকঠাক থাকলে বুঝবেন সম্পর্ক রয়েছে মজবুত ভিত্তিতে দাঁড়িয়ে-
দুজনের ভাবনা চিন্তার মিল
আপনাদের দুই জনের মধ্যে ভাবনাচিন্তার মিল থাকলে রিলেশন ঠিক রয়েছে বুঝতে হবে। তবে এই মিলের মানে এমনটা একেবারেই নয় যে, আপনারা সব কথাতেই একে অপরের সঙ্গে একমত। বরং জীবনের বৃহত্তর পেক্ষাপটে আপনাদের ধ্যানধারণা মোটামুটি এক হলেই বুঝতে হবে দুজনে ভালো মতোই জীবন কাটিয়ে ফেলতে পারবেন।
নিজেদের মধ্যে বিশ্বাস অটুট
যেকোনো সম্পর্কের ভিত্তি হলো একে অপরেরর প্রতি বিশ্বাস (Trust)। দুজনের মধ্যে বিশ্বাস অটুট থাকলে যে কোনো সমস্যাকে হারিয়ে দেওয়া যায়। বিশেষত, একে অপরকে জাজ ( Judge ) না করা খুবই গুরুত্বপূর্ণ। তাই সঙ্গীর প্রতি অবাধ বিশ্বাস থাকলে ধরে নিতে হবে আপনাদের রিলেশন একেবারে ঠিক রয়েছে।
একে অপরকে উৎসাহ
একটি সম্পর্কে কেউ একটু এগিয়ে থাকবে, কেউ সামান্য পিছিয়ে। তবে তাতে সত্যিই কিছু এসে যায় না। একে অপরের সাফল্যে খুশি হতে হবে। কেউ কোথাও পিছিয়ে থাকলে এগিয়ে দিতে হবে। তবেই একসঙ্গে এগিয়ে যাওয়া যাবে জীবনপথে। তাই বলা হয়, একে অপরকে উৎসাহ দেওয়ার অভ্যাস তৈরি করতে। সেই মতো এগিয়ে যেতে হবে জীবনে।
প্রতিযোগিতা নয়
সুস্থ প্রতিযোগিতা ভালো। তবে নিজেদের মধ্যে দৃষ্টিকটু প্রতিযোগিতা একেবারেই চলবে না। আপনি আপনার সঙ্গীর তুলনায় ভালো, তা প্রমাণ করার কোনো প্রয়োজনই নেই। বরং একে অপরকে তুলে ধরার, প্রশংসা করার মানসিকতা থাকলে বুঝতে হবে দারুণ চলছে সম্পর্কের গতি। মনে রাখবেন, এই সম্পর্কের ভিতরে আপনারা দুজনেই সমান। কোথাও বেশি-কম নেই।
কখনো কখনো দূরত্বও চাই
একে অপরের জীবনের একেবারে ভেতরে ঢুকে গেলে বেশ সমস্যা। তখন নিজেদের মধ্যে বিশ্বাসটা কমে যায়। তাই নিজেদের বেশকিছু ব্যাপারে নাক না গলানোই মঙ্গল। আর আপনাদের মধ্যে যদি এই বিষয়টা থাকে, তাহলে বুঝতে হবে আপনারা ঠিক পথেই রয়েছেন। চিন্তার কোনো প্রয়োজনই নেই।
সমস্যা সমাধানের ইচ্ছে
যেকোনো সমস্যা আসতেই পারে। তবে সেই সমস্যা মেটানোর আগ্রহ থাকতে হবে। সমস্যা পুষে রাখা চলবে না। এই অভ্যাস আপনাদের মধ্যে থাকলে বুঝতে হবে আপনারা ভালোই আছেন। কোনো সমস্যার আশঙ্কা আপাতত নেই। তাই নিশ্চিন্তে দিনযাপন করুন।
নাজমুন নাহার





Users Today : 61
Views Today : 69
Total views : 189234
