শিরোনামহীন ব্যান্ড ছেড়ে দিলেন গানের দলটির মূল গায়ক তানযীন তুহীন। তবে গান ছাড়ছেন না তিনি। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ও ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি পৃথক স্ট্যাটাসে খবরটি জানান জনপ্রিয় এই শিল্পী। ব্যান্ড ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তুহীন। প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি তানযীর তুহীন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ব্যান্ড থেকে সরে যাচ্ছি।’ ১ হাজার ৭১২ বার শেয়ার হয়েছে এই স্ট্যাটাস। কমেন্ট পড়েছে ১ হাজার ১০০টি।
তুহীনের কাছ থেকে এ ঘোষণা পেয়ে হতাশ ভক্ত ও শ্রোতারা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এবং আর একটি পছন্দের ব্যান্ডের সমাপ্তি হতে যাচ্ছে।’ বেশ কয়েকজনের মন্তব্য, তুহীন ছাড়া শিরোনামহীন ভাবা যায় না




Users Today : 149
Views Today : 191
Total views : 182039
