• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

শর্ত স্বাপেক্ষে কাঁচা চামড়া রফতানির অনুমতি

শর্ত স্বাপেক্ষে কাঁচা চামড়া রফতানির অনুমতি

Admin by Admin
জুলাই ১১, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
শর্ত স্বাপেক্ষে কাঁচা চামড়া রফতানির অনুমতি
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিভাগীয় সম্পাদক ● বাংলাদেশ থেকে বিশ্বের ৮টি দেশে প্রক্রিয়াজাত কাঁচা চামড়া (ওয়েট ব্লু) রফতানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি অধিশাখা থেকে দেশের চারটি শীর্ষ প্রতিষ্ঠানকে মোট এক কোটি বর্গফুট ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়ে প্রতিষ্ঠানগুলোর নামে চিঠি ইস্যু করেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে অবস্থিত আমিন ট্যানারী লিমিটেড, লেদার ইন্ডাষ্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেড, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স এবং এএসকে ইনভেস্টমেন্ট ও কালাম ব্রাদার্স নামের পাঁচ শীর্ষ প্রতিষ্ঠানকে তাদের আবেদনের প্রেক্ষিতে মোট এক কোটি বর্গফুট প্রক্রিয়াজাত কাচা চামড়া (ওয়েট ব্লু) রফতানির অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে।
জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠান আপাতত ২০ লাখ বর্গফুট চামড়া রফতানি করতে পারবে। কোনো প্রতিষ্ঠান এর বেশি চামড়া রফতানি করতে চাইলে পুনরায় আবেদন করতে হবে বলেও চিঠিকে উল্লেখ রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-১ অধিশাখার উপসচিব নাজনীন পারভীনের ৪ জুলাই স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে — রফতানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হেমায়েতপুরের নিজ নিজ কারখানা থেকে সরাসরি হংকং, চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম, ইতালি, স্পেন ও জার্মানি এই ৮ দেশে রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, চামড়া রফতানির ক্ষেত্রে রফতানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ৭টি শর্ত মানতে হবে। সেগুলো হচ্ছে—
(১) রপ্তানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে।
(২) এই অনুমতি শুধুমাত্র রপ্তানির অনুমতি প্রাপ্ত ওয়েট ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রফতানিসমূহের জন্য পুনরায় আবেদন করতে হবে।
(৩) প্রতিটি প্রতিষ্ঠানকেই মানসম্মত ওয়েট ব্লু চামড়া রফতানি করতে হবে।
(৪) রফতানির অনুমতির প্রথমবারের এই মেয়াদ আগামী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
(৫) প্রতিটি প্রতিষ্ঠানকেই চামড়া রফতানির উদ্দেশ্যে জাহাজীকরণ শেষে রফতানি সংশ্লিষ্ট সকল কাগজ-পত্রাদি বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি অধিশাখায় দাখিল করতে হবে।
(৬) ওয়েট ব্লু চামড়া যে ৮টি দেশে রফতানির জন্য অনুমতি প্রদান করা হয়েছে এই ৮টি দেশ ছাড়া অন্য কোনো দেশে রফতানি করা যাবে না।
(৭) সরকার য়ে কোনও প্রয়োজনে যে কোনও সময় ওয়েট ব্লু চামড়া রফতানি নিষিদ্ধ করতে পারবে।

চামড়া রপ্তানি বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, কয়েকটি প্রতিষ্ঠান অনেক দিন ধরেই ওয়েট ব্লু চামড়া রফতানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে আসছিল। তাদের আবেদনের প্রেক্ষিতেই মাত্র ১ কোটি বর্গফুট চামড়া রফতানির অনুমতি দেওয়া হয়েছে মাত্র। এই পরিমাণ চামড়া রফতানিতে দেশীয় চাহিদায় কোনো প্রভাব পড়বে না।

Previous Post

পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

Next Post

ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতল ইতালি

Admin

Admin

Next Post

ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতল ইতালি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 9 3 1
Users Today : 9
Views Today : 9
Total views : 182158
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In