• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

লকডাউন হচ্ছে ঢাকার ওয়ারী

লকডাউন হচ্ছে ঢাকার ওয়ারী

Admin by Admin
জুন ২৪, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
লকডাউন হচ্ছে ঢাকার ওয়ারী
10
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকাকে লকডাউন ঘোষণা করা হচ্ছে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে ম্যাপিং করে দক্ষিণ সিটি করপোরেশনের কাছে পাঠানো হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে বৈঠক ডেকেছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ওয়ারী এলাকার ম্যাপিং পেয়েছি। এটি আমাদের দুটি ওয়ার্ডের মধ্যে পড়েছে। এ নিয়ে আজ সকাল থেকে আমরা কাজ করছি। আগামীকাল বৃহস্পতিবার মেয়রের সভাপতিত্বে লকডাউন কমিটির বৈঠক হবে। সেখানে পুলিশ, কাউন্সিলর, স্বাস্থ্য অধিদফতর, এটুআই প্রকল্পসহ সংশ্লিষ্ট সবাইকে ডাকা হয়েছে। আমরা এখন কীভাবে লকডাউন কার্যকর করব সেই প্রস্তুতি নিচ্ছি। আগামীকালকের বৈঠকে কবে থেকে লকডাউন শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, আমাদের মেয়র আগেই বলেছেন আমাদের এলাকা ভিত্তিক ম্যাপিং করে দেওয়ার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। সেখানে আগামী পরশু দিন ও তার পরের দিন শুক্র ও শনিবার পড়েছে। ওই দুই দিন ছুটি থাকায় হয়তো সেটা হিসাব থেকে বাদ যেতে পারে। সিদ্ধান্ত হওয়ার পর আমরা এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেব।
এমদাদুল হক আরও বলেন, লকডাউন এলাকায় মানুষের খাদ্যসামগ্রী সরবরাহ, নমুনা সংগ্রহ, হোক কোয়ারেন্টিন, মোবাইল কোর্ট পরিচালনা, টেলিমেডিসিন সার্ভিস, মৃতদেহ সৎকার, রোগী পরিবহন, হোম ডেলিভারি, লকডাউনের কারণে কর্মহীনদের খাদ্য ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটিসহ অন্যন্য ব্যবস্থাপনা কীভাবে করা হবে সে বিষয়ে কাজ করছি।
এর আগে মঙ্গলবার লকডাউন বিষয়ে গণমাধ্যমকে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘আমরা প্রস্তুত, লকডাউন বাস্তবায়নে এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
এর আগে গত ১৬ জুন নগরভবনে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক ডিএসসিসির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়।’
চলমান করোনাভাইরাসে আক্রান্তের হার বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোন সাম্প্রতি চিহ্নিত করে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকার ৪৫টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে তা লকডাউনের সুপারিশ করেছিল। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে।
উল্লেখ্য, লকডাউনের জন্য রেড জোন হিসেবে তালিকায় থাকা ঢাকা দক্ষিণ সিটিতে রেড জোনের সুপারিশকৃত এলাকার মধ্যে আছে—যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরীবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা।
অন্যদিকে ঢাকা উত্তর সিটির এলাকাগুলোর মধ্যে রয়েছে- গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, উত্তরা, মিরপুর। এগুলোকে রেড জোন হিসেবে ঘোষণার সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি।

Previous Post

পানিতে করোনার উপস্থিতি পরীক্ষা করবে ওয়াসা

Next Post

‘কোভিড-নন কোভিড ভাগ করা আত্মঘাতী’—চীনা বিশেষজ্ঞ দল

Admin

Admin

Next Post
‘কোভিড-নন কোভিড ভাগ করা আত্মঘাতী’—চীনা বিশেষজ্ঞ দল

‘কোভিড-নন কোভিড ভাগ করা আত্মঘাতী’—চীনা বিশেষজ্ঞ দল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 7 1
Users Today : 199
Views Today : 245
Total views : 182093
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In