বিভাগীয় সম্পাদক ■ লকডাউনে খোলা থাকছে ব্যাংক। আগামীকাল বুধবার থেকে কঠোর লকডাউন শুরু হলেও ব্যাংকের সব ধরনের কার্যক্রম চালু থাকবে। আজ ১৩ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ পর্যন্ত নির্ধারণ করা হলো।





Users Today : 171
Views Today : 184
Total views : 177587
