• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, মে ১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

লকডাউনের সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে—ফখরুল

Admin by Admin
এপ্রিল ১৫, ২০২১
in প্রচ্ছদ, রাজনীতি
0 0
0
লকডাউনের সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে—ফখরুল
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলাম বা তার কোনো কর্মসূচির সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও হেফাজত-সংশ্লিষ্ট মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম জড়িয়ে তাঁদের গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে। করোনার লকডাউনের সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, করোনা মহামারির দ্বিতীয় আক্রমণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই দুর্যোগের কাছে অর্থ, অস্ত্র, ক্ষমতা মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রতিদিন মৃত্যুপরোয়ানা নিয়ে মানুষের দুয়ারে হাজির হচ্ছে প্রাণঘাতী করোনা। এই ভয়াবহ পরিস্থিতিতে করোনাকে যদি এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

মির্জা ফখরুলের অভিযোগ, করোনার এই মহাদুর্যোগের মধ্যে বাগাড়ম্বর বক্তব্য ছাড়া সরকার জনকল্যাণে কোনো কাজ করছে না। তারা করোনা মোকাবিলায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় সরকার বিএনপি, তার সহযোগী সংগঠনসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর বেপরোয়া গতিতে জুলুম-নির্যাতন চালাচ্ছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার এ কাজ করছে। লকডাউনের এই সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ-বিক্ষোভ করতে গিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সরকারের সাঁড়াশি আক্রমণের মুখে পড়তে হয়েছে।

গত ২৬ মার্চ থেকে এখন পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ১৭৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিবের ভাষ্য, ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে টুঁ শব্দ উচ্চারণ করতে না পারেন, সে জন্যই নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোকে লক্ষ্য হিসেবে নিয়েছে সরকার।

গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

Tags: BD Potrikapotrika BDPotrika somoyer bibortan BDsomoyer bibortansomoyerbibortan potrika
Previous Post

‘মুভমেন্ট পাস’ লাগবে না যাঁদের

Next Post

বাংলাদেশি পাসপোর্টের উন্নতি

Admin

Admin

Next Post
বাংলাদেশি পাসপোর্টের উন্নতি

বাংলাদেশি পাসপোর্টের উন্নতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 7 7 3
Users Today : 66
Views Today : 67
Total views : 177470
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In