• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, জুন ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

রোহিঙ্গা ইস্যুতে চীনের প্রস্তাবে সম্মতি নেই সরকারের

Admin by Admin
ডিসেম্বর ২৮, ২০১৭
in Uncategorized
0 0
0
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

রোহিঙ্গা ইস্যুতে চীনের প্রস্তাবে সম্মতি নেই সরকারের
বাংলাদেশ ও মিয়ানমারে মধ্যে দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের প্রস্তাবে সম্মতি নেই সরকারের। এছাড়া এই সমস্যা সমাধানে চীনের একক সহায়তার প্রস্তাবও নাকচ করে দিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক চাপ দেওয়ার পক্ষে। গত ১৮ নভেম্বর শনিবার দুপুরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে দেশটিকে এই বার্তাই দেওয়া হবে। সরকারের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, চীন বরাবরই বাংলাদেশ ও মিয়ানমারকে দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব দিয়ে আসছে। এছাড়া আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর বহুপাক্ষিক চাপ সৃষ্টি না করে কেবল এককভাবে এই সমস্যা সমাধানে সহায়তা করারও পক্ষে চীন। কিন্তু চীনের এই দুই প্রস্তাবের কোনোটিতেই সায় নেই বাংলাদেশের।
গতমাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত সান গোসিয়াং রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য মিয়ানমার সফরের পরে ঢাকায় আসেন। এ প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ দ্বিপক্ষীয়ভাবে দীর্ঘদিন মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছে কিন্তু সফল হয়নি।’
গত বছরে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসা শুরু করলে বাংলাদেশ নিজের অবস্থান পরিবর্তন করে বহুপাক্ষিক চাপ দিয়ে এ সমস্যা সমাধানে সচেষ্ট হয়।
চীনের বিশেষ দূত সান গোসিয়াং তার সফরের সময়ে বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধানের কথা বললে ঢাকা থেকে বলা হয়, এটি চেষ্টা করা হয়েছে কিন্তু মিয়ানমার সৎ ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেনি। এই প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের একক সহায়তার প্রস্তাবও বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।’
জাতিসংঘের থার্ড কমিটিতে মিয়ানমারের বিরুদ্ধে আনা রেজ্যুলেশনে বিরুদ্ধে চীনের ভোট দেওয়ার বিষয়টি আলোচনা হবে কিনা, জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘চীনের এই ব্যবহারে বাংলাদেশ খুশি নয়। কূটনৈতিক শিষ্টাচার মেনে চীনকে বিষয়টি জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সবার সঙ্গে আলোচনা করছি। চীনের সঙ্গেও আমরা এ বিষয়ে যোগাযোগ রাখছি। শনিবারের বৈঠকেও আমরা তাদের সহায়তা চাইব।’
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চীনের বিশেষ দূত সান গোসিয়াংয়ের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। ছয় মাস আগে একবার তিনি এসেছিলেন। আমি বলেছি, ছয় মাস আগে আপনি যখন এসেছিলে, তখন চার লাখ (রোহিঙ্গা) ছিল, এখন এক মিলিয়ন হয়েছে। এটি হলো বাস্তবতা।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘তিনি (চীনের দূত) বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার যে ইনটেনশন তাদের (মিয়ানমার), যে কমিটমেন্ট, সেটি আগের চেয়ে স্ট্রংগার। আমরা বলেছি, সেটি যখন ঘটবে, তখন দেখব।’
চীন দ্বিপক্ষীয়ভাবে সমস্যার সমাধান চায় কিনা, জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘তারা চায়, এটি দ্বিপক্ষীয়ভাবে সমাধান হোক।’

Previous Post

আন্দোলনের বর্ষপূতিঃ জয়পুর-মাদারপুর সাঁওতাল পল্লী -মিথুশিলাক মুরমু

Next Post

জিম্বাবুয়েতে ‘সেনা অভ্যুত্থান’: আফ্রিকান ইউনিয়ন

Admin

Admin

Next Post

জিম্বাবুয়েতে ‘সেনা অভ্যুত্থান’: আফ্রিকান ইউনিয়ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 1 3
Users Today : 141
Views Today : 182
Total views : 182030
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In