সময়ের বিবর্তন (বি. স.) ● সময়ের আলোচিত রিজেন্ট কেলেঙ্কারির মূল হোতা মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হয়েছে।
আজ বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারের পর সকাল ৮টা ১০ মিনিটের দিকে সাহেদকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় হেলিকপ্টার। সকাল ৯টার দিকে সাহেদকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অবতরণ করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, সাহেদকে র্যাবের সদর দপ্তরে নেওয়া হবে। তাঁকে গ্রেপ্তারের বিষয়ে পরে ব্রিফিং হবে।
টাকার বিনিময়ে করোনাভাইরাসের পরীক্ষা, মনগড়া রিপোর্ট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা আদায়ের মতো ঘটনায় গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব।
রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করার পর ৭ জুলাই র্যাব-১ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করে। মামলার প্রধান আসামি সাহেদ।





Users Today : 45
Views Today : 56
Total views : 177941
