ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় শিশুর ধর্ষণকারীদের যৌন সক্ষমতা ধ্বংস করার আইন পাশ করেছে ইউক্রেন। গত বৃহস্পতিবার দেশটির ২৪৭ জন এমপির ভোটে আইনটি পাশ হয়। ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইনে ১৮ থেকে ৬৫ বছরের পুরুষের কেউ ধর্ষণ ও শিশুকে যৌন নিপীড়নকারী হিসেবে প্রমাণিত হলে তাদের ক্ষেত্রে কার্যকর হবে। এছাড়া দেশটিতে শিশুকে ধর্ষণের সর্বোচ্চ সাজা ১২ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।
দেশটির জাতীয় পুলিশ প্রধান ভিয়াচেস্লাভ আব্রোসকিন বলেন, ‘ ইউক্রেনের চারটি অঞ্চলে মাত্র ২৪ ঘণ্টায় পাঁচ শিশুকে ধর্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই অপরাধের ঘটনাগুলো অভিভাবকরা পুলিশের কাছে দায়ের করেছেন। কিন্তু সারাদেশে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার সঠিক সংখ্যা আমরা ধারণা করতে পারি শুধু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ২০১৭ সালে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয়। তবে ধারণা করা হয়, বাস্তবে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার ঘটনা কয়েক হাজার।





Users Today : 105
Views Today : 114
Total views : 182473
