বিবর্তন ডেস্ক ::
প্রাণভিক্ষার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।
৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় তিনি প্রাণভিক্ষার আবেদন করেন।
প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব শহীদুজ্জামান জানান, ‘আমরা আবেদন পেয়েছি। সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এর আগে বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হেলাল উদ্দিন চৌধুরী মৃত্যু পরোয়ানা জারি করেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করে জানান, ‘বুধবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তার মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করেন। এ সময় বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান।’





Users Today : 147
Views Today : 189
Total views : 182037
