বিভাগীয় সম্পাদক ● রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ৩০ জুন বুধবার সকাল ৮টা থেকে আজ ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে মারা যাওয়াদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের ১৪ জনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর পাঁচজন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ জন নারী।
মারা যাওয়াদের মধ্যে ৯ জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের দুইজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। এর মধ্যে রাজশাহীর ৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের চারজন, নওগাঁর চাজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন ও জয়পুরহাটের দুইজন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৬২ জন।
তিনি জানান, চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪৩ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার পাঁচজন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের একজন, দিনাজপুরের একজন ও মেহেরপুরের একজন। আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ২০ জন।





Users Today : 157
Views Today : 173
Total views : 182322
