• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দেড় কোটি টাকা আত্মসাৎ মামলার প্রধান আসামি গ্রেফতার

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দেড় কোটি টাকা আত্মসাৎ মামলার প্রধান আসামি গ্রেফতার

Admin by Admin
অক্টোবর ৭, ২০২৫
in খবর, প্রচ্ছদ
0 0
0
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দেড় কোটি টাকা আত্মসাৎ মামলার প্রধান আসামি গ্রেফতার
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন ও অব্যবহৃত লোহা বিক্রির নামে প্রতারণা করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সেলিম শেখ (৪৫)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী এলাকার বাসিন্দা।
শনিবার বিকালে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম প্রযুক্তিগত সহায়তায় তাকে ডুমুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে। ৬ অক্টোবর সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি ‘পাওয়ার ম্যাক্স লিমিটেড’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার অংশ হিসেবে তারা ভুয়া অফিস সাজিয়ে, মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে এবং রামপাল কেন্দ্রের নাম ব্যবহার করে ক্রেতাদের বিশ্বাস অর্জন করে অর্থ আত্মসাৎ করে।
এই ঘটনায় ২০২৪ সালের ৮ মার্চ ঢাকার শ্যামপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
এর আগে এই মামলায় পাঁচজন আসামি গ্রেফতার করে সিআইডি। গত জানুয়ারি মাসে গ্রেফতারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারার জবানবন্দিতে সম্প্রতি ধৃত সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।
সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে সেলিম শেখ বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। তবে সিআইডির নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

Previous Post

মাত্র ২৭ দিনের মাথায় ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগ

Next Post

শিক্ষা ভাবনা ● চলনবিলে বিশ্ববিদ্যালয় : শিক্ষা বনাম প্রকৃতি ▄ মোজাহিদ হোসেন

Admin

Admin

Next Post
শিক্ষা ভাবনা ● চলনবিলে বিশ্ববিদ্যালয় : শিক্ষা বনাম প্রকৃতি ▄ মোজাহিদ হোসেন

শিক্ষা ভাবনা ● চলনবিলে বিশ্ববিদ্যালয় : শিক্ষা বনাম প্রকৃতি ▄ মোজাহিদ হোসেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 7 4
Users Today : 28
Views Today : 31
Total views : 175475
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In