বিভাগীয় সম্পাদক ● রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডহকে নিয়োগ পাওয়া ১৪১ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর যোগদান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ ৮ মে শনিবার রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যোগদান স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মে রাবিতে দেওয়া অ্যাডহক নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনও ধরনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এসব নিয়োগপত্র অনুযায়ী যোগদান এবং সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ৫ মে বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তার শেষ কর্মদিবসে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৪১ জনকে অস্থায়ী বা অ্যাডহক পদ্ধতিতে নিয়োগ দেন। ওই দিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করে।
এর আগে ৬ মে (নিয়োগপত্রে ৫ মে) অধ্যাপক এম আবদুস সোবহান একসঙ্গে ১৩৭ জনকে অ্যাডহকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী হিসেবে নিয়োগ দেন। তবে শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগ অবৈধ আখ্যা দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ শনিবার এই কমিটি বিশ্ববিদ্যালয়ে এসে তাদের তদন্তকাজ চালিয়েছে।
নিয়োগপত্রে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের পরিবর্তে উপাচার্যের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটিকে সাক্ষাৎকার শেষে অধ্যাপক আবদুস সালাম বলেন, তিনি অবৈধ নিয়োগপত্রে স্বাক্ষর না করতে নিয়োগের আগের দিন আত্মগোপনে গিয়েছিলেন।





Users Today : 60
Views Today : 68
Total views : 189233
