ঢাকা মেট্রোপলিটন পুলিশে’র বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৩ জনকে গ্রেফতার করেছে ।
এ সময় ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম হেরোইন, ৩৮৫ গ্রাম গাঁজা ও ২০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা হয়েছে।
সূত্র: ডিএমপি নিউজ
সাপ্তাহিক সময়ের বিবর্তন / রোমান





Users Today : 36
Views Today : 43
Total views : 178005
