বিভাগীয় সম্পাদক . যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা সবাই অভিবাসী। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি লরি থেকে এসব মানুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবরে বলা হয়েছে, লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সান আন্তোনিও শহরের পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের সান আন্তোনিও শহরটি।





Users Today : 36
Views Today : 59
Total views : 184658
