জেমস রহিম রানা, বিশেষ সংবাদদাতা (যশোর) . যশোরে হত্যা-অস্ত্র-বিস্ফোরকসহ ২৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজান শেখ (৩১) পিস্তলসহ আটক হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে, অস্ত্র মামলা ৭ টি, বিস্ফোরক মামলা ৫ টি, হত্যা মামলা ১ টি, ডাকাতি মামলা ১ টি, হত্যা চেষ্টা মামলা ৪ টি, এছাড়াও মাদক সহ অন্যান্য ৭ টি মামলা চলমান রয়েছে।
আটক রমজান আলী যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ফায়েক শেখের ছেলে।
১ আগস্ট সোমবার বেলা সাড়ে বারোটার দিকে যশোর শহরের মুজিব সড়ক এলাকার পিকাসো কোচিং সেন্টারের বিপরিত পাশে অবস্থিত ৫নং ওয়ার্ডের খড়কী মসজিদের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬ ) এর সদস্যরা। এ সময়ে তার দেহে তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করেন তারা।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটককৃত রমজান শেখ যশোরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা-অস্ত্র-বিস্ফোরকসহ ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৭ টি, বিস্ফোরক মামলা ৫ টি, হত্যা মামলা ১ টি, ডাকাতি মামলা ১ টি, হত্যা চেষ্টা মামলা ৪ টি, এছাড়াও মাদকসহ অন্যান্য ৭ টি মামলা চলমান রয়েছে। সোমবার দুপুরে আটকের পর তার বিরুদ্ধে আরেকটা অস্ত্র মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
যশোর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ তাজুল ইসলাম শীর্ষ সন্ত্রাসী রমজান শেখকে অস্ত্রসহ থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।





Users Today : 6
Views Today : 6
Total views : 180912
